এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণে লন্ডভন্ড হয়ে যাওয়া দোকান

এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণে লন্ডভন্ড হয়ে যাওয়া দোকান © টিডিসি

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিক ইমন ও ইউনুস নামের এক পথচারী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ গ্যারেজে থাকা দুই হাজার লিটার বাতাসের সিলিন্ডার (এয়ার কম্প্রেসার) বিকট শব্দে বিস্ফোরিত হয়ে দোকানটির চাল উড়ে মহাসড়কে পড়ে। বিষ্ফোরণে লন্ডভন্ড হয়ে যায় গ্যারেজসহ পাশের আরেকটি দোকান। এ সময় দোকান মালিকসহ এক পথচারী আহত হলে তাদের স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, ‘সকাল সাড়ে ৯টার সময় আমি দোকান খুলি তার আগে ইমন দোকান খুলে হাওয়ার মিশিন চালু করে কিছুক্ষণ পর হঠাৎ বিকট শব্দে আশপাশের সবকিছু কেঁপে ওঠে এক ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়। বিশাল আকার হাওয়ার সিলিন্ডার বিস্ফোরণের সাথে সাথে এক চক্কর ঘূর্ণি দিয়ে আমার দোকানের বিভিন্ন  জিনিসপত্র তচনচ হয়ে যায়।’

আরও পড়ুন: তদন্তে অনিয়ম প্রমাণিত, তবুও দায়মুক্তি পেলেন শিক্ষা প্রকৌশলের ৫ কর্মকর্তা

বড়তাকিয়া রেডিয়ান্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কামরুল হাসান জানান, শরীরে বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত অবস্থায় ইউনুস নামের এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসা দেওয়া হচ্ছে। তার চোখ ও মুখে বেশি আঘাত পেয়েছে। 

এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ‘বড়তাকিয়া বাজারে এয়ার কম্প্রেসার বিস্ফোরণ হওয়ার কথা শুনে সঙ্গে সঙ্গে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। এঘটনায় একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আমরা বিষয়টি ভালোভাবে খোঁজখবর নিচ্ছি।’

ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের প্রতিস্থাপন কবে, জানাল এনটিআর…
  • ২৫ আগস্ট ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল লরি
  • ২৫ আগস্ট ২০২৬
খাতা-কলম, বোতল রেখে বাসের সিট রিজার্ভ, বিপাকে শিক্ষার্থীরা
  • ২৫ আগস্ট ২০২৬
১৫ আগস্ট নাশকতার পরিকল্পনার অভিযোগে ২২ জন রিমান্ডে
  • ২৫ আগস্ট ২০২৬
মেঘনায় জেলের জালে ধরা পড়া ১৬ কেজির কোরাল ২৪ হাজারে বিক্রি
  • ২৫ আগস্ট ২০২৬
৫ দফা দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ২৫ আগস্ট ২০২৬