দেশের এক বিভাগে ধর্মঘট, বাস চলাচল বন্ধ 

২৫ আগস্ট ২০২৬, ০৩:৫০ PM
বাস টার্মিনাল

বাস টার্মিনাল © সংগৃহীত

বাস শ্রমিকদের ওপর হামলা ও মারধরের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে এবং মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে ফের বাস ধর্মঘট ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের শ্রমিকরা।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে নথুল্লাবাদ এলাকায় সড়ক অবরোধ করে বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। এতে ঢাকা-বরিশাল মহাসড়কে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের বাসসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কের ওই অংশে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বাস শ্রমিকরা জানান, সোমবার বাস ও থ্রি-হুইলার শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে প্রায় আড়াই ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকে। পরে দুপক্ষের আলোচনার পর বিষয়টি সমাধান হয়। কিন্তু আজ সকালে পুনরায় থ্রি-হুইলার শ্রমিকরা রহমতপুর এলাকায় দুটি বাসের চালককে মারধর করে। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রমিক মারধরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধ করার দাবি জানিয়েছেন বাস শ্রমিকরা। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। 

হঠাৎ এই সড়ক অবরোধ ও ধর্মঘটের কারণে মহাসড়কের দুপাশে অসংখ্য যানবাহন আটকা পড়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। 

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬