বঙ্গোপসাগরে ঝড়ে ট্রলার ডুবি: ১৫ জেলে উদ্ধার, নিখোঁজ মেকানিক

২৪ আগস্ট ২০২৬, ০৯:০৮ PM
বঙ্গোপসাগরে ঝড়ে ট্রলার ডুবি: ১৫ জেলে উদ্ধার, নিখোঁজ মেকানিক

বঙ্গোপসাগরে ঝড়ে ট্রলার ডুবি: ১৫ জেলে উদ্ধার, নিখোঁজ মেকানিক © সংগৃহীত

বঙ্গোপসাগরের মোহনায় প্রবল ঝড়ের কবলে পড়ে ভোলার চরফ্যাশনের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা ১৫ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও নিরব নামে এক মেকানিক নিখোঁজ রয়েছেন। তাঁকে উদ্ধারে স্থানীয় জেলেরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আজ সোমবার (২৪ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন সাগরে মাছ ধরতে যাওয়া জেলে রিয়াজ মাঝি।

তিনি জানান, রোববার বিকেলে কুয়াকাটা সংলগ্ন সাগর মোহনায় হঠাৎ প্রবল ঝড়ের কবলে পড়ে নুরনবী মাঝির ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা জেলেরা চিৎকার করে সাহায্য চাইলে কাছাকাছি থাকা রিয়াজ মাঝি তাঁর ট্রলার নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে ১৫ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে ট্রলারের মেকানিক নিরবের কোনো সন্ধান পাওয়া যায়নি।

রিয়াজ মাঝি আরও জানান, উদ্ধার হওয়া ১৫ জেলেই সুস্থ আছেন। তাঁদের নিয়ে আজ চরফ্যাশনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি নিরবকে উদ্ধারে স্থানীয় কয়েকটি মাছ ধরার ট্রলার দিয়ে সাগরে অনুসন্ধান চালানো হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে চরফ্যাশনের বেতুয়া স্লুইসগেট ঘাট এলাকা থেকে ১৬ জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায় নুরনবী মাঝির ট্রলার। পরে কুয়াকাটা সংলগ্ন সাগর মোহনায় পৌঁছালে প্রচণ্ড ঝড়ের মুখে পড়ে ট্রলারটি ডুবে যায়।

নিখোঁজ নিরব চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর নিখোঁজের খবর বাড়িতে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।

আসলামপুর ইউনিয়নের ইউপি সদস্য পদপ্রার্থী তারেক ফরাজী বলেন, নিরব নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর থেকেই স্থানীয়ভাবে তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে। দ্রুত প্রশাসন ও সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থার মাধ্যমে অভিযান জোরদার করা প্রয়োজন।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থল শনাক্ত করে নিখোঁজ জেলেকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানাকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নর্ডিক স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ সম্পূর্ণ অর্থা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
সুইমিং পুলে সাঁতার কাটতে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চবির হলে নিষিদ্ধ করা হলো ধূমপান, বিধি লঙ্ঘনে পেতে হবে শাস্তি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এক মাস পরেই সন্তানের মা হতেন, ডেঙ্গুতে চলে গেলেন ভিক্টোরিয়া…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৫ শিক্ষক-কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬