মেঘনায় জেলের জালে ধরা পড়ল ‘রাজা ইলিশ’, সাড়ে ৮ হাজার বিক্রি

২৪ আগস্ট ২০২৬, ০২:৩১ PM
মেঘনা নদীতে বড় আকারের এই ইলিশ ধরা পড়ে

মেঘনা নদীতে বড় আকারের এই ইলিশ ধরা পড়ে © টিডিসি

ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় দুই কেজি ওজনের একটি বড় ইলিশ। স্থানীয়ভাবে ‘রাজা ইলিশ’ হিসেবে পরিচিত মাছটি রামনেওয়াজ মৎস্যঘাটে নিলামে বিক্রি হয়েছে ৮ হাজার ৫০০ টাকায়। পরে মাছটি ঢাকার কারওয়ান বাজারে পাঠানোর কথা জানিয়েছেন ক্রেতা।

সোমবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামনেওয়াজ মৎস্যঘাটে উপজেলা বিএনপির সভাপতি বাচ্চু চৌধুরীর মৎস্য আড়তে মাছটি নিলামে তোলা হয়। পরে মাছ ব্যবসায়ী ফিরোজ মাছটি কিনে নেন।

জেলে কিরন মাঝি জানান, সোমবার মেঘনা নদীতে জাল ফেলে মাছ ধরার সময় অন্যান্য ইলিশের সঙ্গে বড় আকারের মাছটি ধরা পড়ে। পরে অন্যান্য মাছের সঙ্গে এটিও বাচ্চু চৌধুরীর আড়তে নিলামে তোলা হয়।

মাছ ব্যবসায়ী ফিরোজ বলেন, নিলামে কয়েকজন ব্যবসায়ী অংশ নেন। প্রতিযোগিতার পর ৮ হাজার ৫০০ টাকায় মাছটি তিনি কিনে নেন। মাছটি লঞ্চযোগে ঢাকার কারওয়ান বাজারে পাঠানো হবে। সেখানে আরও ভালো দামে বিক্রি হবে বলে আশা করছেন তিনি।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, মেঘনা ও তেতুলিয়া নদীতে ইলিশ সংরক্ষণে পরিচালিত অভিযানের সুফল পাওয়া যাচ্ছে। নদীতে বড় আকারের ইলিশ ধরা পড়ছে। জেলেরা নিষেধাজ্ঞা মেনে আরও সচেতন হলে ইলিশের উৎপাদন ও আকার—দুটোই বাড়বে।

মৎস্যসংশ্লিষ্টরা বলছেন, মেঘনা মোহনা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ইলিশ আহরণ এলাকা। নদীর পরিবেশ ও আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে আরও বড় আকারের ইলিশ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬