বাজারে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রতি টুকরো ১০০ টাকা, বিক্রেতা আটক

২৩ আগস্ট ২০২৬, ০৯:৫৪ PM
প্রকাশ্যে বন্যপ্রাণী শিয়ালের মাংস বিক্রি।

প্রকাশ্যে বন্যপ্রাণী শিয়ালের মাংস বিক্রি। © টিডিসি ছবি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৪ নং চর মার্টিন ইউনিয়নের মুন্সিগঞ্জ বাজারে প্রকাশ্যে বন্যপ্রাণী শিয়ালের মাংস বিক্রির ঘটনা ঘটেছে। প্রতি টুকরো ১০০ টাকা দরে শিয়ালের মাংস বিক্রি করছিলেন এক বিক্রেতা। রবিবার (২৩ আগস্ট) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে জনাকীর্ণ বাজারে এ ঘটনা ঘটলেও বাজার কমিটির পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হয়নি।

তবে ঘটনা জানতে পারার পরপরই তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই বিক্রেতাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরবর্তীতে পুলিশি জিজ্ঞাসাবাদে আটক বিক্রেতা জানান, জালে আটকে পড়া শিয়ালটিকে জবাই করে বিক্রির উদ্দেশ্যে তিনি বাজারে নিয়ে এসেছিলেন। নিজের ভুল বুঝতে পেরে তিনি অনুসূচনা প্রকাশ করেন এবং ক্ষমা প্রার্থনা করেন।

বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী, যেকোনো বন্যপ্রাণী হত্যা, ক্রয়-বিক্রয় বা এর মাংস দখলে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে ওই বিক্রেতাকে আটক করা হয়। সে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ায় এবং ভবিষ্যতে এমন অপরাধ না করার অঙ্গীকার করায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হবে।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান জানান, বিষয়টি সম্পর্কে তিনি প্রথমে অবহিত ছিলেন না, তবে বন্যপ্রাণী রক্ষায় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এ ছাড়া লক্ষ্মীপুর জেলা বন বিভাগের কর্মকর্তারা বন্যপ্রাণী রক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগে কঠোর থাকার কথা জানান।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬