ময়মনসিংহে চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনায় তরুণী গ্রেপ্তার

২৩ আগস্ট ২০২৬, ০২:১৯ PM
গ্রেপ্তার আফরিন রশিদ সেজুতি (মাঝে)

গ্রেপ্তার আফরিন রশিদ সেজুতি (মাঝে) © সংগৃহীত

ময়মনসিংহ নগরীতে চেম্বারে ঢুকে পশু চিকিৎসক ডা. মো. আশিকুর রহমানকে মারধরের ঘটনায় আফরিন রশিদ সেজুতি (২০) নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৩ আগস্ট) নগরীর আকুয়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সেজুতি ময়মনসিংহ নগরের মাসকান্দা নতুন বাজার রোড এলাকার বাসিন্দা। তিনি ডা. হারুন অর রশিদের মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘পোষা বিড়াল মারা যাওয়ায় ময়মনসিংহে পশু চিকিৎসকের ওপর হামলা’ শিরোনামে একটি ভিডিও ভাইরাল হয়। বিষয়টি জেলা পুলিশের নজরে এলে কোতোয়ালি মডেল থানার একটি দল ঘটনাটি তদন্ত শুরু করে।

পুলিশ জানায়, ভাইরাল হওয়া ভিডিও পর্যালোচনার পাশাপাশি তথ্যপ্রযুক্তির সহায়তা ও স্থানীয়ভাবে অনুসন্ধান চালিয়ে হামলার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হয়। তদন্তের ধারাবাহিকতায় আফরিন রশিদ সেজুতিকে শনাক্ত করা হয়। পরে রবিবার ময়মনসিংহ নগরের আকুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: আজ ‘কালো দিবস’ পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কী হয়েছিল সেদিন?

এ ঘটনায় আহত পশু চিকিৎসক ডা. মো. আশিকুর রহমানের অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে তা না দেওয়ায় এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী চিকিৎসক। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ছাত্রদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল-মামুন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে আসার পর ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়। প্রযুক্তির সহায়তা এবং স্থানীয়ভাবে অনুসন্ধানের মাধ্যমে হামলার ঘটনায় জড়িত একজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

টিএসসি নির্মাণ, শিক্ষকদের প্রশিক্ষণসহ ১৩ দাবি সেন্ট্রাল ইউন…
  • ২৩ আগস্ট ২০২৬
ছাদ থেকে শুরু, এরপর সিঁড়ি হয়ে সর্বশেষ বেডরুম— এর মাঝেই ৪ হত…
  • ২৩ আগস্ট ২০২৬
অবৈধ স্লিপার বাসের বৈধতা চেয়ে রাজধানীর ব্যস্ত সড়ক বন্ধ করে …
  • ২৩ আগস্ট ২০২৬
বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর রহস্য জানালেন কামিন্স
  • ২৩ আগস্ট ২০২৬
নতুন দায়িত্ব পেলেন বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক
  • ২৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহে ৭ কোটি টাকার দুই ফুটওভার ব্রিজ, স্থান নির্বাচন নি…
  • ২৩ আগস্ট ২০২৬