হাঁস নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, বৃদ্ধ নিহত

২৩ আগস্ট ২০২৬, ১১:৫৭ AM
কচুয়া থানা

কচুয়া থানা © সংগৃহীত

বাগেরহাটের কচুয়ায় গৃহপালিত হাঁস নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে বেদার মল্লিক (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে কাইয়ুম (২৬) আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

শনিবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর ভান্ডারখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বেদার মল্লিক উত্তর ভান্ডারখোলা এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পরিবারের সদস্যদের ভাষ্য, পাশের বাড়ির এক নারীর গৃহপালিত হাঁসকে কেন্দ্র করে বেদার মল্লিকের পরিবারের সঙ্গে প্রতিবেশীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

পরিবারের অভিযোগ, পাশের বাড়ির রমজান, তার স্ত্রী লামিয়া, বাবা-মা ও ছেলে লাঠি ও দরজার ডাসা দিয়ে বেদার মল্লিক, তার স্ত্রী হালিমা, ছেলে কাইয়ুম ও পুত্রবধূ সুমিকে মারধর করেন। এতে বেদার মল্লিক গুরুতর আহত হয়ে রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত কাইয়ুম বর্তমানে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের আরও দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় রমজান, তার স্ত্রী লামিয়া ও মা ফাতেমাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ মামুন বলেন, গৃহপালিত হাঁসকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটে। এতে বেদার মল্লিক নামের একজন নিহত এবং তার ছেলে আহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান।

তবে হামলার অভিযোগের বিষয়ে অপর পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬