রবিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না এক জেলার যেসব এলাকায়

২২ আগস্ট ২০২৬, ০৬:১৫ PM
রবিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না এক জেলার যেসব এলাকায়

রবিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না এক জেলার যেসব এলাকায় © সংগৃহীত

উন্নয়ন ও জরুরি মেরামতকাজের জন্য চট্টগ্রাম নগরের মুরাদপুর ও আশপাশের বিভিন্ন এলাকায় রবিবার (২৩ আগস্ট) ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), চট্টগ্রামের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মুরাদপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন বাকলিয়া-মুরাদপুর ৩৩ কেভি সার্কিটের মুরাদপুর-১, মুরাদপুর-৬ (ওয়াসা) ও মুরাদপুর-১২ নম্বর ফিডারের অধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় বদরুতলা, বড় গ্যারেজ, আরাকান রোড ও আশপাশের এলাকা, জাতি শাহ মাজার, আরাকান হাউজিং সোসাইটি, কাপাসগোলা, শোলকবহর, বহদ্দারহাট, বারইপাড়া, খালিয়াপাড়া, আমান আলী রোড, এক কিলোমিটার, রাহাত্তারপুল ও আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।

তবে বাকলিয়া-মুরাদপুর ৩৩ কেভি সার্কিট-২ সোলার লাইনের মাধ্যমে মুরাদপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্র সচল থাকবে। একই সঙ্গে বিবিবি-মুরাদপুর দপ্তরের আওতাধীন অবশিষ্ট ১১ কেভি ফিডারের সমন্বয়ে লোড রোটেশনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ চালু রাখার কথা জানিয়েছে বিপিডিবি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কাজ শেষ হওয়ার ওপর নির্ভর করে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে।

নিরাপত্তার স্বার্থে কাজ চলাকালে সংশ্লিষ্ট বিদ্যুৎ লাইন চালু আছে ধরে গ্রাহকদের সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিপিডিবি, চট্টগ্রাম।

প্রতিপক্ষ ফুটবলারের চুল টেনে ধরে লাল কার্ড দেখলেন ভিনিসিয়ুস
  • ১১ অক্টোবর ২০২৬
স্বচ্ছ পানির নান্দনিকতা হারিয়ে বেহাল ইবির একমাত্র লেক
  • ১১ অক্টোবর ২০২৬
ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ২৪ ঘণ্টায় ১১৫০ হুতি যোদ্ধা …
  • ১১ অক্টোবর ২০২৬
আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১২, আহ…
  • ১১ অক্টোবর ২০২৬
উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬