ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল ২ নারীসহ ৪ জনের

২২ আগস্ট ২০২৬, ০৪:৪৯ PM , আপডেট: ২২ আগস্ট ২০২৬, ০৫:০১ PM
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণগ্রামে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণগ্রামে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ © সংগৃহীত

সিলেটের ওসমানীনগরে সিএনজিচালিত অটোরিকশা ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিন জন। শনিবার (২২ আগস্ট) বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। নিহতের মধ্যে নিয়ামত আলী (৩০) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি গ্রামে। বাকি তিনজনের পরিচয় জানা যায়নি। এর মধ্যে ১১-১২ বছর বয়সী এক কন্যাশিশু রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী একটি তেলবাহী ট্রাক ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনায় আহত সাতজনকে ওসমানীতে আনা হলে হাসপাতালে চারজনের মৃত্যু হয়। বাকি তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এছাড়া হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাবি ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে নিরাপত্তা প্রহরীদের …
  • ১১ নভেম্বর ২০২৬
জামালপুরে মরিচের বাম্পার ফলন, দাম না পেয়ে হতাশ কৃষক
  • ১১ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে দুপুরের খাবার চালু, যাতায়াতে …
  • ১১ নভেম্বর ২০২৬
কর্মকর্তার চেয়ারে বসে যুবকের টিকটক, কর্মচারীকে শোকজ
  • ১১ নভেম্বর ২০২৬
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
  • ১১ নভেম্বর ২০২৬
টেকনাফে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950