ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল স্কুলশিক্ষকের মেয়ের

২২ আগস্ট ২০২৬, ০১:৪৩ PM
তানহা মনি

তানহা মনি © সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা মনি নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকালে পৌরসভার কাহারিয়াঘোনা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত তানহা মনি চকরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় সমবায় সমিতির সহসভাপতি মাওলানা জাফর আলমের মেয়ে।

স্থানীয়রা জানান, তানহা মনি ওই সড়ক দিয়ে যাওয়ার সময় একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর আশপাশের লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে কাহারিয়াঘোনা ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন, সহপাঠী, শিক্ষক ও স্থানীয়রা নিহত তানহা মনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

পরিবার ও স্থানীয়দের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী।

এদিকে, দুর্ঘটনার পর ট্রাকটি ও চালকের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬