পথ ভুল করে ব্রহ্মপুত্রে ইলিশ

২১ আগস্ট ২০২৬, ০৬:৪৪ PM
ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে ঠেলা জালে ধরা পড়ে ইলিশ মাছ

ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে ঠেলা জালে ধরা পড়ে ইলিশ মাছ © টিডিসি

অতি বর্ষণে পথ ভুল করে ময়মনসিংহের ব্রহ্মপুত্রে চলে এসেছে ইলিশ মাছ। আজ শুক্রবার সকালে জেলার ঈশ্বরগঞ্জের মরিচার চর এলাকায় শরিয়ত উল্লাহর ঠেলা জালে ধরা পড়ে মাছটি। 

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ও মৎস্য বিজ্ঞানী ড. ইয়াহিয়া মাহমুদ বলেন, ‘ইলিশ মাছটি ডিম দেয়ার জন্য সাগর থেকে মেঘনা নদীসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদ-নদীতে পরিভ্রমণ করে। মেঘনা নদীর সাথে পুরাতন ব্রম্মপুত্রের সংযোগ থাকায় সাম্প্রতিক অতি বর্ষণে হয়ত পথ ভুলে ইলিশ মাছটি ব্রহ্মপুত্র নদে চলে এসেছে। 

ব্রহ্মপুত্রে নদে ইলিশ মাছের খাবার উপযোগী প্লাংকটনের উপস্থিতি কম থাকায় এই মাছটি খেতে মেঘনার ইলিশের মত এতটা সুস্বাদু হবে না বলে জানান তিনি।

জানা গেছে, শরিয়ত উল্লাহর বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর গ্রামে। বাড়ির পাশেই ব্রহ্মপুত্র নদ হওয়ায় শখের বশে তিনি মাঝেমধ্যে ঠেলা জাল দিয়ে মাছ ধরেন। শুক্রবার (২১ আগস্ট) সকালে মাছ ধরার সময় তার জালে ইলিশটি ধরা পড়ে। ইলিশের সঙ্গে জালে উঠে আসে বাইন, টাকি, চিংড়িসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ। তবে অন্য মাছগুলোকে ছাপিয়ে সবার নজর কাড়ে ইলিশটি। ব্রহ্মপুত্র নদে প্রায় এক কেজি ওজনের ইলিশ ধরা পড়ায় স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

পরে ইলিশসহ ধরা পড়া মাছগুলোর ছবি তোলা হয়। শরিয়ত উল্লাহর মেয়ের জামাই আতিকুল ইসলাম ভূঁইয়া জয় ছবিগুলোর একটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। এরপর ছবিটি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়। অনেকের প্রশ্ন— সাগরের ইলিশ ব্রহ্মপুত্র নদে এল কীভাবে? তবে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, বছরের এ সময়ে ইলিশ প্রজননের জন্য সাগর থেকে নদ-নদীতে আসে।

আতিকুল ইসলাম ভূঁইয়া জয় বলেন, আমার শ্বশুর শখের বশে নদীতে ঠেলা জাল দিয়ে মাছ ধরতে নামেন। তখন জালে এই ইলিশটি ধরা পড়ে। সঙ্গে বাইন, টাকি, চিংড়িসহ আরও কয়েক ধরনের দেশীয় মাছও উঠেছে।’

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মায়মুনা জাহান বলেন, ‘ইলিশ মূলত অ্যানাড্রোমাস প্রজাতির মাছ। জীবনের একটি বড় সময় তারা সাগরে কাটালেও প্রজননের সময় সাগর থেকে নদীর দিকে অভিপ্রয়াণ করে। পানির পরিবেশ ও নদীর প্রবাহ অনুকূলে থাকলে ইলিশ নদীর অনেকটা উজানেও চলে যেতে পারে। তাই ব্রহ্মপুত্র নদে ইলিশ ধরা পড়ার বিষয়টি অস্বাভাবিক নয়। এটি ইলিশের স্বাভাবিক জীবনচক্র ও অভিপ্রয়াণের অংশ।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সং…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
এখনও মেলেনি এসএসসির খাতা দেখার সম্মানী, পুনর্নিরীক্ষণের টাক…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন ৫ অক্টোবর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
কেন ভারত থেকে ইলিশ আমদানি করছে বাংলাদেশ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডিনস অ্যাওয়ার্ড পেলেন ঢাবির ৪৮ শিক্ষার্থী, ৩১ জনই ছাত্রী
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মীনা বাজার নিয়োগ দেবে ১৫ ক্যাশিয়ার, আবেদন ৩০ সেপ্টেম্বর পর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now