সন্দ্বীপে চাঁদাবাজির জেরে ঘাট বন্ধ: আটকে পড়া বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন

বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন © টিডিসি সম্পাদিত

চট্টগ্রামের সন্দ্বীপে চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে নৌযান চলাচল বন্ধ থাকায় কুমিরা-গুপ্তছড়া ফেরিঘাটে অপেক্ষার পর এক বীর মুক্তিযোদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে গুপ্তছড়া ঘাটে মারা যান তিনি।

জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন (৭২) উপজেলার গাছুয়া ইউনিয়নের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে লিভারের জটিলতায় ভুগছিলেন।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল থেকে কুমিরা-গুপ্তছড়া নৌপথে স্পিডবোট ও যাত্রী পারাপার বন্ধ ছিল। এ অবস্থায় চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে যাওয়ার উদ্দেশ্যে ঘাটে এসে আটকা পড়েন অসুস্থ বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন। দীর্ঘ সময় পারাপারের অপেক্ষায় থাকার পাশাপাশি জরুরি চিকিৎসা না পাওয়ায় ঘাটেই তার মৃত্যু হয়। চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নৌযান চলাচল বন্ধ করে দেওয়ায় এ হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় সন্দ্বীপের নৌ-যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে জরুরি রোগী পরিবহনে কুমিরা-গুপ্তছড়া ঘাটের অব্যবস্থাপনা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের দাবি, ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে জরুরি রোগীসহ সাধারণ যাত্রীদের নির্বিঘ্ন পারাপার নিশ্চিত করতে কুমিরা-গুপ্তছড়া নৌপথে কার্যকর ও নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন জানান, বিষয়টি জানার পরই স্পিডবোট সেবা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সন্দ্বীপ থানার ওসি সুজন হালদার বলেন, চাঁদাবাজির বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কর্মসংস্থান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিজস্ব ভেন্যু পাচ্ছে এশিয়াডে পদক জেতা ‘উশু’
  • ০৪ অক্টোবর ২০২৬
জবিতে ‘ফ্যাসীবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা ঢাকা…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬