মুখ চেপে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

২০ আগস্ট ২০২৬, ০৩:৩৯ PM
অভিযুক্ত মো. সুমন।

অভিযুক্ত মো. সুমন। © টিডিসি ছবি

ভোলার মনপুরায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি মো. সুমনকে (২৭) নাটোর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সন্ধ্যায় নাটোরের গুরুদাসপুর থানার নয়াবাজার এলাকা থেকে র‍্যাবের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৮-এর ভোলা ক্যাম্পের কমান্ডার মো. মোখলেসুর রহমান।

অভিযুক্ত সুমন ভোলার মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঈশ্বরগঞ্জ গ্রামের মো. মোস্তফার ছেলে।

জানা যায়, ধর্ষণের ঘটনার চার দিন পর গত ১০ আগস্ট ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে মনপুরা থানায় সুমনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন।

র‍্যাব কর্মকর্তা মো. মোখলেসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি সুমনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মামলা সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যার পর রাত ৮টার দিকে রান্না করা তরকারি গরমের জন্য ৬ষ্ঠ শ্রেণির পড়ুয়া মেয়েকে শুকনো নারকেল পাতা আনতে বাড়ির পেছেন পাঠান। এ সময় পাশের বাড়ির যুবক সুমন ওই ছাত্রীকে মুখ চেপে জোর করে তাদের বাড়ির রান্নাঘরে নিয়ে ধর্ষণ করে। পরে ছাত্রী ওই ঘটনা তার বান্ধবীকে বলে। পরে বান্ধবী ধর্ষণের শিকার ছাত্রীর মাকে ঘটনা জানায়। স্থানীয় নারী ইউপি সদস্যের পরামর্শে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টায় থানায় মামলা করা হয়।

খাবার-পানি থেকেও রক্তে মেশে মাইক্রোপ্লাস্টিক, বাঁচার উপায় ক…
  • ২০ আগস্ট ২০২৬
মেসিদের বিশ্বকাপ স্মৃতি ফেরাল এএফএ
  • ২০ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলির গুরুত্বপূর্ণ ৩ বিষয় জানাল মাউশি
  • ২০ আগস্ট ২০২৬
সাতক্ষীরা শহরে প্রতি ৪ জনে ১ জন জলবায়ু উদ্বাস্তু, সুরক্ষায়…
  • ২০ আগস্ট ২০২৬
‘সে আমার সহপাঠী’—ফটোগ্রাফার বন্ধুকে সবার সামনে পরিচয় করিয়ে …
  • ২০ আগস্ট ২০২৬
প্রতিদিনের খাবারে কেন রাখবেন হলুদ?
  • ২০ আগস্ট ২০২৬