দুধের বদলে তেল-ডালডা-আটা মিশিয়ে তৈরি হচ্ছে ছানা, কারখানা সিলগালা

১৯ আগস্ট ২০২৬, ০৬:১৬ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৬, ০৬:১৮ PM
প্রতিষ্ঠানটির মালিক গোপাল ঘোষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

প্রতিষ্ঠানটির মালিক গোপাল ঘোষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। © টিডিসি ফটো

মানিকগঞ্জের শিমুলতলা এলাকায় ভেজাল ছানা ও ঘি তৈরির অভিযোগে একটি প্রতিষ্ঠান সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিক গোপাল ঘোষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, ওই এলাকায় ভেজাল ছানা ও ঘি তৈরির বিষয়ে বেশ কিছু তথ্য ও অভিযোগ পাওয়ার পর অভিযান চালানো হয়। সেখানে প্রতিদিন প্রায় ২০০ মণ দুধ থেকে ছানা তৈরি করা হচ্ছিল বলে জানান তিনি।

অভিযানে দেখা যায়, দুধের সঙ্গে তেল, ডালডা ও আটা মিশিয়ে বিপুল পরিমাণ ছানা তৈরি করা হচ্ছে। এসব পণ্য মানিকগঞ্জ শহরের বিভিন্ন নামী-দামি হোটেল ও মিষ্টির দোকানে সরবরাহ করা হতো বলেও জানান তিনি।

এ ছাড়া ছানা ঠান্ডা করার স্থানটিও অত্যন্ত অস্বাস্থ্যকর ছিল বলে অভিযোগ করা হয়েছে। ওই স্থানের পাশে গরুর খামার থাকায় সেখানে কুকুর ও হাঁস অবাধে বিচরণ করছিল।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং ভেজাল খাদ্য উৎপাদনের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক গোপাল ঘোষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।

তিনি আরও বলেন, পরিবেশ স্বাস্থ্যকর করা এবং উৎপাদিত খাদ্য নিরাপদ নিশ্চিত করতে পারলেই প্রতিষ্ঠানটি পুনরায় কার্যক্রম পরিচালনার সুযোগ পাবে। অন্যথায় ভেজাল বা অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য উৎপাদনের কার্যক্রম চালানোর কোনো সুযোগ দেওয়া হবে না।

আওয়াজ উঠছে ‘আওয়াজ ডট বিডি’-তে, শিক্ষাপ্রতিষ্ঠানের ৫১ শতাংশই…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সাইবার আইন নিয়ে দেশে প্রথম জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতা আয়োজ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগরীর সব স্কুল-কলেজের জন্য মাউশির নির্দেশনা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে অধ্যাপকসহ ৬ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলির চূড়ান্ত আদেশ কবে, যা বলছে অধিদপ্তর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9