বিবাহবার্ষিকীর দিনে বাবার বাড়িতে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল গৃহবধূর

১৬ আগস্ট ২০২৬, ০৩:১৩ PM
নিহত লিজা আক্তার

নিহত লিজা আক্তার © সংগৃহীত

প্রথম বিবাহবার্ষিকীর আনন্দ বিষাদে পরিণত হয়েছে লিজা আক্তারের পরিবারের জন্য। স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বাবার বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় ২০ বছর বয়সী এই গৃহবধূ নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তার স্বামী শামীম মিয়াকে।

শনিবার (১৬ আগস্ট) রাত আটটার দিকে রংপুরের পীরগাছা উপজেলার সাতদরগাহ-রংপুর সড়কের কালীস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিজা আক্তার উপজেলার গুয়াবাড়ি গ্রামের ব্যবসায়ী লাভলু মিয়ার মেয়ে। আহত শামীম মিয়া অন্নদানগর ইউনিয়নের বামনসর্দার গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথম বিবাহবার্ষিকীর দিন স্বামীর সঙ্গে বাবার বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন লিজা ও শামীম। শনিবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে যাওয়ার সময় কালীস্থান এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক তাদের চাপা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দুজনকে উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে লিজা আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত শামীম মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে স্থানীয়রা দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করতে সক্ষম হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন।

এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক জানান, ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মেসির ‘১০ নম্বর জার্সি’ নিয়ে নতুন সিদ্ধান্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৫ লাখ শিক্ষকদের প্রশিক্ষণ দেবে সরকার: শিক্ষা সচিব
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের জন্য পৃথক প্রজ্ঞাপনের প্রয়ো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লা মেডিকেলের নতুন অধ্যক্ষ ডা. মাছুম হাছান
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির মুজিব হলের গেট থেকে মুছল ওসমান হাদির নাম
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে দুই বিভাগের সংঘর্ষের ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি গঠন 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬