এসএসসিতে এক বিষয়ে ফেল করে নিখোঁজ, ৪ দিন পর উদ্ধার

এসএসসিতে এক বিষয়ে ফেল করে নিখোঁজ, ৪ দিন পর উদ্ধার

এসএসসিতে এক বিষয়ে ফেল করে নিখোঁজ, ৪ দিন পর উদ্ধার © সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় এসএসসি পরীক্ষায় এক বিষয়ে ফেল করে নিখোঁজ হওয়ার ৪ দিন পর মোহাম্মদ আল তাওয়াফ আদিলকে (১৬) ঢাকা থেকে উদ্ধার করেছেন তার স্বজনরা।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৫টার দিকে রাজধানীর গোপীবাগ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। তার পিতা মোহাম্মদ আওরঙ্গজেব ডালিম দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, আদিল গত সোমবার সকাল ১১টার দিকে সদর ইউনিয়নের করইয়ানগর গ্রামের নিজ বাড়ি থেকে পরিক্ষার ফলাফল দেখার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়। সে করইয়ানগর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এক বিষয়ে ফেল করেছিল।

আদিলের বাবা মোহাম্মদ আওরঙ্গজেব ডালিম বলেন, আমরা ৪ দিন ধরে খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম। আত্মীয়স্বজনসহ বিভিন্ন জায়গায় পাগলের মতো ছেলেকে খুঁজেছি। মোবাইল ফোন বন্ধ থাকায় কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলাম না। শুক্রবার দুপুরের দিকে হঠাৎ মোবাইলটি চালু হলে আত্মীয় স্বজনরা ফোন করে। তখন এক ব্যক্তি ফোনটি রিসিভ করে জানান, আদিল গোপীবাগে তাদের হেফাজতে আছে।

তিনি আরও বলেন, পরে আমার ভাই সরোয়ার কামাল লিটনসহ কয়েকজন আত্মীয় ঢাকার গোপীবাগে গিয়ে সেখান থেকে আদিলকে উদ্ধার করে গুলশানের আত্মীয় স্বজনের বাসায় নিয়ে আসেন। এসএসসির ফল খারাপ হওয়ায় সে আমাদের না জানিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছিল। তখন আমরা সাতকানিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলাম।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬