স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর, হাসপাতালে ভর্তি

১১ আগস্ট ২০২৬, ০৮:৩১ PM
গোপালগঞ্জে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে সয়ন তাঁজকে মারধর করা হয়।

গোপালগঞ্জে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে সয়ন তাঁজকে মারধর করা হয়। © সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিভিন্ন স্কুলের ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে সয়ন তাঁজ নামে এক যুবককে মারধর করেছে স্থানীয় জনতা। 

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সরকারি কোটালীপাড়া কলেজের পাশে সামনে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আমতলী ইউনিয়নের সোনাটিয়া গ্রামের ফুলমিয়া তাঁজের ছেলে সয়ন তাঁজ বিভিন্ন সময় উপজেলার বিভিন্ন স্কুলের সামনে অবস্থান করে ছাত্রীদের উত্ত্যক্ত ও বিভিন্ন ধরনের প্রস্তাব দিতেন বলে অভিযোগ রয়েছে। এ ধরনের একাধিক ঘটনা জানাজানি হলে স্থানীয়রা তার পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করেন।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে সরকারি কোটালীপাড়া কলেজের পাশে সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে স্থানীয় জনতা সয়ন তাঁজকে আটক করে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়।

এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, বিষয়টি এখন জানতে পেরেছি। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইইউবিএটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিবৃতিতে ‘কঠোরভাবে প্রতিহত’ ভাষা দিয়ে ঢাবি প্রশাসন মূলত বিএ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাধ্যমিকের শিক্ষার্থীদের ট্যাব দেওয়া হলে প্রাথমিকের শিক্ষার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9