ঝালকাঠিতে যুবকের মরদেহ উদ্ধার

০৯ আগস্ট ২০২৬, ০৩:৪৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে গাছের সঙ্গে কোমরের বেল্ট দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় বুলবুল হাওলাদার (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৯ আগস্ট) সকালে উপজেলার কুশংগল ইউনিয়নের পশ্চিম কুশাঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বুলবুল হাওলাদার পশ্চিম কুশাঙ্গল এলাকার তৈয়ব আলী হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম কুশাঙ্গল এলাকার নূর আলম হাওলাদারের বাড়ির দক্ষিণ পাশে কাঁচা রাস্তার পাশে একটি কাফুলা গাছের সঙ্গে গলায় কোমরের বেল্ট (দড়ি) প্যাঁচানো অবস্থায় বুলবুলকে পড়ে থাকতে দেখা যায়। বেল্টের অপর প্রান্ত কাফুলা গাছের একটি ডালের সঙ্গে বাঁধা ছিল। সকালে নূর আলম হাওলাদারের মেয়ে ইতি (১৮) প্রাইভেট পড়তে যাওয়ার সময় রাস্তার পাশে মরদেহটি দেখতে পান। পরে তিনি চিৎকার দিলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে বিষয়টি পুলিশকে জানান।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬