বরগুনায় ইয়াবাসহ যুবক আটক

০৯ আগস্ট ২০২৬, ০৩:৩৬ PM
আটক সুমন মৃধা

আটক সুমন মৃধা © সংগৃহীত

বরগুনায় ২০টি ইয়াবাসহ সুমন মৃধা নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (৮ আগস্ট) রাতে সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সুমন মৃধা (৩০) বরগুনা সদর উপজেলার বালিয়াতলী গ্রামের আবদুর রহিমের ছেলে। তিনি বরগুনার তালিকাভুক্ত জুলাই যোদ্ধা।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে হেউলিবুনিয়া গ্রামের দফাদার বাড়ির সামনে অভিযান চালিয়ে সুমন মৃধাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০টি ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৬ হাজার টাকা।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাত হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সার্বক্ষণিক অভিযান চালানো হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে সুমন মৃধার বিরুদ্ধে এর আগেও মাদকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ছিল বলে জানিয়েছেন জুলাই আন্দোলনকারীরা। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬