রাজধানীতে বাসা থেকে বেরিয়ে আইএসইউয়ের ছাত্র মুন্না নিখোঁজ

০৯ আগস্ট ২০২৬, ০৩:০৬ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৬, ০৩:২৭ PM
নুরুজ্জামান মুন্না

নুরুজ্জামান মুন্না © সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ের জনতা হাউজিংয়ের বাসা থেকে মিরপুর-১ যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পর নুরুজ্জামান মুন্না (২২) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। গত শুক্রবার বিকেলে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

মুন্না রাজধানীর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) শিক্ষার্থী। তার বাবা আসাদুজ্জামান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) কর্মরত।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টার দিকে আগারগাঁওয়ের জনতা হাউজিংয়ের বাসা থেকে মিরপুর-১ যাওয়ার কথা বলে বের হন মুন্না। এরপর তিনি আর বাসায় ফেরেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। তার ব্যবহৃত মুঠোফোনও বন্ধ রয়েছে।

নিখোঁজের সময় মুন্নার পরনে ছিল হালকা কালো রঙের গেঞ্জি ও হালকা ক্রিম রঙের ট্রাউজার। পায়ে ছিল সাদা জুতা। তার উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। গায়ের রং ফর্সা। মুখে হালকা দাড়ি রয়েছে। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার।

মুন্নার সন্ধান পেলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত তার বাবা আসাদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার। যোগাযোগের জন্য পরিবারের নম্বর: ০১৬৮১-৬৮১৩৬৫।

এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। আমাদের একজন কর্মকর্তা কাজ করছেন। রাজধানীর সব থানায় বিষয়টি জানানো হয়েছে। কোথাও তাঁর সন্ধান পাওয়া গেলে সঙ্গে সঙ্গে আমাদের জানানো হবে।’

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬