বাগেরহাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

০৯ আগস্ট ২০২৬, ১২:১২ PM
গ্রেপ্তার মো. জাহিদুল ইসলাম ওরফে কালাম (ইনসেটে জব্দ করা ইয়াবা বড়ি)

গ্রেপ্তার মো. জাহিদুল ইসলাম ওরফে কালাম (ইনসেটে জব্দ করা ইয়াবা বড়ি) © সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে অভিযান চালিয়ে ৯ হাজার ৭৩০টি ইয়াবা বড়িসহ মো. জাহিদুল ইসলাম ওরফে কালাম (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। 

রবিবার (৯ আগস্ট) ভোর ৪টার দিকে মোরেলগঞ্জ উপজেলার বারইখালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. জাহিদুল ইসলাম ওরফে কালাম পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর (রাজপাড়া) এলাকার রতন হাওলাদারের ছেলে।

র‌্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বারইখালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাহিদুল ইসলামের হেফাজত থেকে ৯ হাজার ৭৩০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী উদ্ধার করা ইয়াবাগুলো জব্দ করা হয়।

র‌্যাবের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার জাহিদুল ইসলামের বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফ থানা ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানায় মাদকসংক্রান্ত তিনটি মামলার তথ্য রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার জাহিদুল ইসলামের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবাসহ তাকে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব-৬।

নবম শ্রেনির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নিয়ে নতুন নি…
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্…
  • ১৭ অক্টোবর ২০২৬
হোয়াইট হাউসে প্রবেশের ৫ দিন পরই বরখাস্ত কেট জাকারিয়া
  • ১৭ অক্টোবর ২০২৬
সকালে ঘুম থেকে ওঠার পর কি ক্লান্ত লাগে, জেনে নিন কারণ ও সমা…
  • ১৭ অক্টোবর ২০২৬
ঝড় তুলেছে ‘আরেকটু’, টেইলর সুইফট থেকে অনুপ্রাণিত কে এই ঢাবি …
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনে ৫ পর্যটক নিহত
  • ১৭ অক্টোবর ২০২৬