চাঁদাবাজির অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন

০৮ আগস্ট ২০২৬, ০১:২৪ PM
ইউনিয়নের সোনাইছড়ি চরপাড়া এলাকায় এলাকাবাসীর মানববন্ধন

ইউনিয়নের সোনাইছড়ি চরপাড়া এলাকায় এলাকাবাসীর মানববন্ধন © টিডিসি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য ইলিয়াছ কাঞ্চন রুবেলের বিরুদ্ধে ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় ইউনিয়নের সোনাইছড়ি চরপাড়া এলাকায় এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, এলাকায় চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা এসব কর্মকাণ্ড বন্ধ এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান।

বিক্ষোভকারীরা ইউপি সদস্য ইলিয়াছ কাঞ্চন রুবেলের বিরুদ্ধে হওয়া চাঁদাবাজি ও ছিনতাই মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে অভিযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নুরুল ইসলাম, শ্রমিক দল নেতা মো. সুমন, মো. ইদ্রিস, বদিউল আলম, মো. সোলেমান ও মো. একরাম। এ সময় ভুক্তভোগী হিসেবে দাবি করা মো. ওমর ফারুকের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

জানা গেছে, বৈরাগ ইউনিয়নের মধ্যম গুয়াপঞ্চক এলাকার বাসিন্দা মো. ওমর ফারুক গত ২ আগস্ট ইউপি সদস্য ইলিয়াছ কাঞ্চন রুবেল (৩৫) এবং তার দুই সহযোগী সাজ্জাদ হাসান (২৭) ও ওমর কাদের সুজাতের (২৫) বিরুদ্ধে দুই লাখ টাকা চাঁদা দাবি ও দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে আদালতে মামলা করেন। পরে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অভিযোগটি আমলে নিয়ে আনোয়ারা থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

স্থানীয়দের দাবি, মামলাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে যেকোনো সময় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য ইলিয়াস কাঞ্চন রুবেল বলেন, ‘আমার বিরুদ্ধে যারা অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছে, তারা মূলত মাদক কারবারের সঙ্গে জড়িত। তাদের কেউ মাদক বিক্রি করে, আবার কেউ সেবন করে। এলাকায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় এবং চিহ্নিত মাদক কারবারিদের প্রতিহত করতে গিয়ে আমার গ্রাম পুলিশও হামলার শিকার হয়ে আহত হয়েছেন। অপরাধ ও মাদকমুক্ত সমাজ গড়তে গিয়েই আজ আমি এক স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার শিকার।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে আমি পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এলাকার শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমার পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি।’

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, পাল্টাপাল্টি মানববন্ধনের বিষয়টি পুলিশ জেনেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9