নারী সহকর্মীর ঘর থেকে বস্ত্রহীন অবস্থায় যুবদলের ওয়ার্ড সভাপতি আটক, ভিডিও ভাইরাল

০৭ আগস্ট ২০২৬, ১০:২৩ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৬, ১০:৪৬ PM
নারী সহকর্মীর ঘর থেকে আপত্তিকর অবস্থায় যুবদল সভাপতি আব্দুল মান্নান

নারী সহকর্মীর ঘর থেকে আপত্তিকর অবস্থায় যুবদল সভাপতি আব্দুল মান্নান © ভিডিও থেকে নেওয়া

সাতক্ষীরার শ্যামনগরে এক নারী সহকর্মীর ঘর থেকে আব্দুল মান্নান নামে এক যুবদল নেতাকে আটক করে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হরিনগর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, এক নারীর বাড়ি ঘেরাও করার পর ভেতর থেকে আটকানো ঘরের দরজা ভেঙে আব্দুল মান্নানকে আটক করা হয়। পরে তাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়।

খবর পেয়ে উপজেলা যুবদলের কয়েকজন নেতা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসেন।

জানা গেছে, আব্দুল মান্নান শ্যামনগর পৌরসভার চন্ডিপুর গ্রামের বাসিন্দা এবং পৌর যুবদলের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি। এর আগে ২০২৫ সালের ৭ জুলাই অন্যের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে চাঁদা দাবির অভিযোগে তার বিরুদ্ধে পৌর যুবদলের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল।

মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা আবুল কাশেম ও আবু হামজাসহ স্থানীয় কয়েকজন জানান, আব্দুল মান্নান ও ওই নারী কর্মসূত্রে পূর্বপরিচিত ছিলেন।

অন্যদিকে, ওই নারী অভিযোগ করেন, আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল ও অনাকাঙ্ক্ষিত প্রস্তাব দিয়ে আসছিলেন। তার দাবি, বৃহস্পতিবার বাজারে পৌঁছে দেওয়ার কথা বলে মান্নান তার বাড়িতে প্রবেশ করলে স্থানীয়রা তাদের আটক করে।

শ্যামনগর পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরিদুজ্জামান বাবু বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুই পরিবারের সদস্যরা বিষয়টি মীমাংসা করে সংশ্লিষ্টদের সরিয়ে নেন।

এদিকে, ঘটনার বিষয়ে বক্তব্য জানতে আব্দুল মান্নানের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬