ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

০৭ আগস্ট ২০২৬, ০৫:৩২ PM
আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক এলাকায় স্থানীয়দের মানববন্ধন

আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক এলাকায় স্থানীয়দের মানববন্ধন © টিডিসি

চট্টগ্রামের আনোয়ারায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইলিয়াস কাঞ্চন রুবেলের বিরুদ্ধে করা চাঁদাবাজি ও ছিনতাই মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ইউপি সদস্য ইলিয়াস কাঞ্চন রুবেল এলাকায় মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জোরালো ভূমিকা পালন করে আসছেন। একটি কুচক্রী মহল তার সামাজিক অবস্থান ক্ষুণ্ন করতে এবং তাঁকে হয়রানি করার উদ্দেশ্যে এই মিথ্যা ও ভিত্তিহীন মামলা করেছে। অবিলম্বে এই ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করা না হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

স্থানীয় বাসিন্দা নাসরিন সুলতানা মানববন্ধনে বলেন, ‘ইলিয়াস কাঞ্চন রুবেল মেম্বার সব সময় এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন। তিনি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় একটি মহল তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমরা এই প্রহসনের মামলার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি করছি।’

আরেক স্থানীয় বাসিন্দা রেহেনা আকতার বলেন, ‘আমাদের এলাকায় যারা অপরাধ ও মাদকের সঙ্গে জড়িত, তাদের দমনে রুবেল মেম্বার সাহসী ভূমিকা পালন করেছেন। আজ তাঁর মতো একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি ও ছিনতাইয়ের মামলা দেওয়া হয়েছে। এলাকার মা-বোনেরা এই মিথ্যা মামলা কোনোভাবেই মেনে নেবে না।’

স্থানীয় বাসিন্দা মো. আরমান বলেন, ‘একটি স্বার্থান্বেষী মহল মিথ্যা মামলা দিয়ে এলাকার তরুণ ও জনপ্রিয় জনপ্রতিনিধির সম্মানহানি করার চক্রান্ত করছে। এই ষড়যন্ত্রের পেছনে যারা জড়িত, তাদের মুখোশ উন্মোচন করা হবে। অনতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।’

বৈরাগ ইউনিয়ন কৃষকদলের সভাপতি জসীম উদ্দীন বলেন, ‘রুবেল মেম্বার এলাকার গরিব-দুঃখী মানুষের অধিকার আদায়ে সবসময় কাজ করে আসছেন। তাঁকে সমাজে হেয় প্রতিপন্ন করতেই পরিকল্পিতভাবে এই মামলা দেওয়া হয়েছে। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে সাধারণ শ্রমিক সমাজ ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৈরাগ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, ইউনিয়ন বিএনপির নেতা আবদুল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সদস্য নজরুল ইসলাম লিটন, কৃষকদলের সভাপতি জসিম উদ্দিন কন্ট্রাক্টর, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন শাহ্, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. নূরু মিয়া এবং যুবদল নেতা মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ।

এর আগে গত ২ আগস্ট বৈরাগ ইউনিয়নের ইউপি সদস্য ইলিয়াস কাঞ্চন রুবেল (৩৫) এবং তার দুই সহযোগী সাজ্জাদ হাসান (২৭) ও ওমর কাদের সুজাতের (২৫) বিরুদ্ধে দুই লাখ টাকা চাঁদা দাবি এবং দেড় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে আদালতে মামলা করেন একই এলাকার মো. ওমর। আদালত অভিযোগটি আমলে নিয়ে আনোয়ারা থানাকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9