গ্যাস লিকেজের আগুনে দগ্ধ এক পরিবারের তিনজন

০৭ আগস্ট ২০২৬, ০২:৩৩ PM
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট © সংগৃহীত

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের তিন সদস্য দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার (৭ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন মাইদুল, তার স্ত্রী বিউটি এবং তাদের আট বছর বয়সি ছেলে মারুফ। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, শুক্রবার সকালে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে মাইদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং শিশু মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তারা নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন।

তিনি আরও জানান, দগ্ধদের সঙ্গে কোনো স্বজন বা পরিচিত ব্যক্তি হাসপাতালে উপস্থিত না থাকায় দুর্ঘটনাস্থলের সুনির্দিষ্ট ঠিকানা তাৎক্ষণিকজানা সম্ভব হয়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, অগ্নিকাণ্ডের বিষয়ে তাদের কাছে এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য পৌঁছায়নি। ঘটনাটি নারায়ণগঞ্জের কোন এলাকায় ঘটেছে, সে বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

চট্টগ্রাম পাঁচলাইশে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, তদন্তে পু…
  • ১৯ নভেম্বর ২০২৬
বরগুনায় ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর করে ছাত্রলীগের তাণ্ডব
  • ১৯ নভেম্বর ২০২৬
ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, সড়কে গাছ ফেলে আগুন
  • ১৯ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক 
  • ১৯ নভেম্বর ২০২৬
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকের জিজ্ঞাসা…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭ ডিসেম্বর ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম
  • ১৯ নভেম্বর ২০২৬