ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

০৭ আগস্ট ২০২৬, ০২:১১ PM
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৮ জনে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. ওমর ফারুক জানান, ময়মনসিংহ সদরের পুতি আলী চর গ্রাম থেকে আসা ৯ মাস বয়েসী মেয়ে শিশু গত ৩ আগস্ট হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে শিশুটির মৃত্যু হয়। শিশুটি হাম উপসর্গ ছাড়াও নিউমোনিয়া রোগে আক্রান্ত ছিল।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ৮৮ শিশু চিকিৎসাধীন।

গাইবান্ধায় ৪০ বস্তা সার মজুদের দায়ে ডিলারকে জরিমানা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কী ঘটে, কতটা ছড়ায়—যা জা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটের ৪র্থ সমাবর্তনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬