মাদক সেবনের সময় ৩ যুবক আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

০৭ আগস্ট ২০২৬, ১২:৫২ PM
ইয়াবা সেবনের সময় ৩ যুবককে আটক

ইয়াবা সেবনের সময় ৩ যুবককে আটক © সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তরে ইয়াবা সেবনের সময় ৩ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এ সময় উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) উপজেলার গাজীপুর ইউনিয়নের উদামদি এলাকায় পাম্প হাউজসংলগ্ন আজিজের বাড়িতে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন—পশ্চিম বাইশপুর গ্রামের হারুন রশিদের ছেলে মো. রুবেল (৩৯), একই গ্রামের বাচ্চু প্রধানের ছেলে মাহাবুব আলম (৩৭) এবং ছোট হলদিয়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে মো. কাউসার (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উদামদি পাম্প হাউজের পাশের আজিজের বাড়িতে ওই তিনজন একত্র হয়ে ইয়াবা সেবন করছিলেন। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা সেখানে গিয়ে তাদের হাতেনাতে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, মাদক সেবনের সময় এলাকাবাসী তাদের আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মেডিকেল ভর্তিচ্ছুকে ঢাকায় হত্যা করে এআই ভিডিও বানিয়ে মুক্তি…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয…
  • ০৭ অক্টোবর ২০২৬
হাসতে হাসতেই কাঁদলেন মেসি, বিদায়ী বক্তব্যে যা বললেন আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোটে হেরেছিলেন হাসনাত আবদুল্লাহর কাছে, এবার হারালেন দলীয় পদ
  • ০৭ অক্টোবর ২০২৬
অর্ধশত জনবল নিয়োগ দেবে বুয়েট, আবেদন অনলাইনে
  • ০৭ অক্টোবর ২০২৬
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, …
  • ০৭ অক্টোবর ২০২৬