ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

০৭ আগস্ট ২০২৬, ১২:৩২ PM
দুর্ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় লোকজন

দুর্ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় লোকজন © সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় বালুবাহী ও ধানবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তুফান দাস (৩১) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুফান দাস সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাসিন্দা।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সংঘর্ষের পর বালুবাহী ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেলে চালক তুফান দাস কেবিনের ভেতরে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা হাইড্রোলিক কাটার ব্যবহার করে প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। 

এ ঘটনায় অপর ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত তুফান দাসের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাইবান্ধায় ৪০ বস্তা সার মজুদের দায়ে ডিলারকে জরিমানা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কী ঘটে, কতটা ছড়ায়—যা জা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটের ৪র্থ সমাবর্তনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬