বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

০৬ আগস্ট ২০২৬, ০৮:১০ PM
নিহত রাসেল

নিহত রাসেল © টিডিসি ছবি

ভোলার চরফ্যাশন উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাসেল (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার দুলারহাট থানাধীন নুরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রাসেল ওই এলাকার মো. আবুল কালামের একমাত্র ছেলে। তিনি দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, বসতঘরের মেঝের কাজের জন্য পুকুরে একটি বৈদ্যুতিক মোটর বসানো হয়েছিল। দুপুরে মোটরের সঙ্গে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত রাসেল বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একমাত্র ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা মো. আবুল কালাম। তিনি বলেন, ‘আমার চার মেয়ের পর একমাত্র ছেলে ছিল রাসেল। এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। খুবই মেধাবী ছিল। তাকে হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম।’

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মুনতাসীর বিল্লাহ জানান, হাসপাতালে আনার আগেই রাসেলের মৃত্যু হয়েছে।

দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাকির হোসেন বলেন, ‘রাসেল আমাদের বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী ছিল। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।’

দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আলম চৌধুরী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

‘রাশেদ খাঁনের পদের আসল কাজ কী, জিজ্ঞাসা করলে সম্ভবত উত্তর দ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এবার থানার সামনে বাসে আগুন
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে এশিয়ান ফিল্মমেকার অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কমল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, পুনর্নির্ধারি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর উদ্যোগে ২৫ লাখ টাকায় জাবি মেডিকেল সেন্টার আধুনিকায়ন …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬