বরগুনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি

০৫ আগস্ট ২০২৬, ০২:০৯ PM
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বরগুনায় ৫ থেকে ১১ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বরগুনায় ৫ থেকে ১১ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন © টিডিসি

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে বরগুনায় ৫ থেকে ১১ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

জেলা প্রশাসনের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, সপ্তাহব্যাপী আয়োজনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, স্মৃতিচারণ, দোয়া ও প্রার্থনা, গণম্যারাথন, বৃক্ষরোপণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে দেওয়া বাণীতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তার বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। গণতন্ত্র, নাগরিক অধিকার, ন্যায়বিচার, ভোটাধিকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বাধীনতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় ছাত্র-জনতার আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও নির্যাতনের শিকার ব্যক্তিদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সপ্তাহব্যাপী কর্মসূচিতে বরগুনাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। প্রশাসনের আশা, এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম গণঅভ্যুত্থানের ইতিহাস, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশপ্রেম সম্পর্কে আরও সচেতন হবে।

জেলা প্রশাসন জানিয়েছে, নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের পাশাপাশি সর্বস্তরের জনগণের অংশগ্রহণে দিবসটি মর্যাদাপূর্ণভাবে উদযাপন করা হবে।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে সাব-ব্রাঞ্চ ইনচার্জ, …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের নবীনবরণ থাকায় জবির ফিন্যান্স বিভাগের সেমিস্টার ফা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকসুর উদ্যোগে চবিতে চালু হলো ‘শাটল ট্রাকার’ অ্যাপ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9