জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফরিদপুরে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা

০৫ আগস্ট ২০২৬, ০১:৩০ PM
ফরিদপুরে শহীদ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সরকারি দপ্তর ও সর্বস্তরের মানুষ

ফরিদপুরে শহীদ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সরকারি দপ্তর ও সর্বস্তরের মানুষ © টিডিসি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফরিদপুরে শহীদ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সরকারি দপ্তর ও সর্বস্তরের মানুষ।

বুধবার (৫ আগস্ট) সকালে শহরের হাসিবুল হাসান লাভলু সড়কে অবস্থিত শহীদ জুলাই স্মৃতিস্তম্ভ ‌সর্বস্তরের জনগণ এ শ্রদ্ধাঞ্জলি দেয়।

ফরিদপুর জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে ‌ শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা ‌ পালন করা হয়। এরপর তাদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এরপর বিভিন্ন সংগঠনের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। 

অনুষ্ঠানের প্রথমেই শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এরপর ফরিদপুর জেলা প্রশাসক ‌, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সিভিল সার্জনের কার্যালয়, বন বিভাগ জেলা তথ্য অফিস ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, ফরিদপুর জেলা কারাগার, নির্বাচন অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জাতীয় যুব শক্তি, যুব উন্নয়ন অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর আঞ্চলিক পাসপোর্ট অফিস সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ সরকারি রাজেন্দ্র কলেজ, দুর্নীতি দমন ‌ কার্যালয়, মৎস্য অধিদপ্তর, শিল্পকলা একাডেমি জেলা শিক্ষা অফিস ‌ জেলা প্রাথমিক শিক্ষা অফিস, নির্বাহী প্রকৌশলী জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর, জেলা বন কর্মকর্তা ‌ প্রাণিসম্পদ বিভাগ, জেলা কর্মসংস্থান অফিস টিটিসি, আঞ্চলিক পাসপোর্ট অধিদপ্তর, বিএডিসিসহ বিভিন্ন প্রতিষ্ঠান‌ শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।

সরকার একটা ঋণ খেলাপি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে যাচ্ছ…
  • ০৪ অক্টোবর ২০২৬
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে …
  • ০৪ অক্টোবর ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই কিশোরের জামিন নাকচ, বিচারক বললেন, ‘সমাজের জন্য নেগেটিভ …
  • ০৪ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ব্যর্থতা, কারণ খুঁজতে বিশেষ মূল্যায়ন কমিটি
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬