জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামালপুরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

০৫ আগস্ট ২০২৬, ১২:০৮ PM
জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা

জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা © টিডিসি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

বুধবার (৫ আগস্ট) সকাল ৮টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে সকাল ৭টা ৫৯ মিনিটে জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা প্রশাসক ইউসুফ আলী, পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।

এ সময় জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনে আত্মদানকারী শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের ত্যাগের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।

টেবিল টেনিসের উম্মুক্ত র‌্যাঙ্কিং টুর্নামেন্ট শুরু ১০ সেপ্ট…
  • ২৫ আগস্ট ২০২৬
এনসিপি কার্যালয়ে জামায়াত আমির
  • ২৫ আগস্ট ২০২৬
ইউসিবি ব্যাংক নিয়োগ দেবে কাস্টমার সার্ভিস অফিসার, আবেদন আগা…
  • ২৫ আগস্ট ২০২৬
প্রত্যাশিত রেকর্ডের সামনে মেসি
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরে নতুন পুলিশ কমিশনার নিয়োগ
  • ২৫ আগস্ট ২০২৬
শুধু সরকারি নয়, সব ধরনের প্রাথমিক বিদ্যালয় মনিটরিংয়ের আওতায়…
  • ২৫ আগস্ট ২০২৬