পুলিশ সদস্যকে এলোপাথাড়ি লাথি, ছাত্রদল নেতাসহ দুজনের নামে মামলা

০৪ আগস্ট ২০২৬, ০৭:৪৫ PM
রাহাদুজ্জামান পরাগ ও আল আমিন হোসেন

রাহাদুজ্জামান পরাগ ও আল আমিন হোসেন © সংগৃহীত

দিনাজপুরের বিরামপুরে খাস পুকুর প্রকাশ্যে ইজারার সময় দায়িত্বরত এক পুলিশ কনস্টেবলকে এলোপাথাড়ি লাথি মারার অভিযোগ উঠেছে রাহাদুজ্জামান পরাগ (২৭) ও আল আমিন হোসেন (২৫) নামের দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তাদের আসামি করে থানায় মামলা করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২টার দিকে উপপরিদর্শক (এসআই) আল আমিন বাদী হয়ে বিরামপুর থানায় মামলা দায়ের করেন।

আহত পুলিশ কনস্টেবল মো. নুরুজ্জামান বিরামপুর থানায় কর্মরত। অভিযুক্ত রাহাদুজ্জামান পরাগ বিরামপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম বাবুর ছেলে এবং আল আমিন হোসেন বিরামপুর ছাত্রদলের পৌর শাখার যুগ্ম আহ্বায়ক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টার দিকে বিরামপুর উপজেলা পরিষদের অর্পিত পুকুর সরকারিভাবে প্রকাশ্যে নিলামে তোলার কথা ছিল। এ সময় বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দায়িত্বরত পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে যান। অভিযোগ রয়েছে, এ সময় রাহাদুজ্জামান পরাগ ও আল আমিনসহ কয়েকজন পুলিশ সদস্যদের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে পুলিশ কনস্টেবল নুরুজ্জামানকে এলোপাথাড়ি লাথি মেরে গুরুতর আহত করা হয়। পরে অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শামিম আল মামুন জানান, দুজনের নাম উল্লেখসহ আরও ৫-৬ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন বলেন, আমার কার্যালয়ের সামনে অর্পিত পুকুর প্রকাশ্যে ইজারা দেওয়ার সময় উশৃঙ্খল কয়েকজন যুবক সরকারি কাজে বাধা সৃষ্টি করেন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

৫ লাখ শিক্ষকদের প্রশিক্ষণ দেবে সরকার: শিক্ষা সচিব
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের জন্য পৃথক প্রজ্ঞাপনের প্রয়ো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লা মেডিকেলের নতুন অধ্যক্ষ ডা. মাছুম হাছান
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির মুজিব হলের গেট থেকে মুছল ওসমান হাদির নাম
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে দুই বিভাগের সংঘর্ষের ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি গঠন 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ককপিটে ২ পাইলটের হাতাহাতি, সৌদিতে ইসরায়েলগামী বিমানের জরুরি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬