আহতদের উদ্ধারে ছুটে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের

০৪ আগস্ট ২০২৬, ০২:০৩ PM
কনস্টেবল পারভেজ মিয়া

কনস্টেবল পারভেজ মিয়া © সংগৃহীত

দুর্ঘটনায় আহতদের উদ্ধারে ছুটে গিয়ে নিজেই প্রাণ হারালেন হবিগঞ্জের এক পুলিশ সদস্য। কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে পুলিশের একটি পিকআপ ভ্যানের ওপর মালবাহী ট্রাক উল্টে পড়ে কনস্টেবল পারভেজ মিয়া (৩০) নিহত হয়েছেন। 

সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কনস্টেবল পারভেজ মিয়া ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশার একটি দুর্ঘটনার খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশের একটি দল উদ্ধার অভিযানে রওনা দেয়। পথে দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছে পুলিশের পিকআপ ভ্যানটির একটি চাকায় বাতাস কম থাকায় সেটি সড়কের পাশে থামানো হয়। চালক চাকায় বাতাস দেওয়ার সময় পেছন দিক থেকে আসা ধানের খোসাবোঝাই একটি মালবাহী ট্রাক একটি সিএনজিকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পুলিশের পিকআপের ওপর উল্টে পড়ে। এতে পিকআপের ভেতরে থাকা কনস্টেবল পারভেজ মিয়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যদের সহযোগিতায় উদ্ধার অভিযান চালায়। পরে ট্রাকের নিচ থেকে পারভেজ মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, উদ্ধার অভিযানে যাওয়ার পথে পিকআপের চাকায় বাতাস নেওয়ার সময় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়ির ওপর উল্টে পড়ে। এতে কনস্টেবল পারভেজ মিয়া ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জকসু ভিপি ও জিএসকে মেরে ক্যাম্পাসছাড়া করল ছাত্রদল
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন ১০ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্র…
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকা কলেজে ছাত্রশিবির নেতার ওপর ছাত্রদলের হামলা
  • ০৪ আগস্ট ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে সেফটি অফিসার, আবেদন ১০ আগস…
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে হামলা-ভাংচুরের ঘটনায় আনুষ্ঠানিক বক্তব্য দিল প্রশাসন, …
  • ০৪ আগস্ট ২০২৬