নওগাঁয় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

০২ আগস্ট ২০২৬, ১২:২১ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৬, ১২:২৫ PM
কিশোর রিয়াল ইসলামের মরদেহ উদ্ধার করে নিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা

কিশোর রিয়াল ইসলামের মরদেহ উদ্ধার করে নিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা © সংগৃহীত

নওগাঁর মহাদেবপুরে আগুনযুক্ত ছাই ও বয়লারের গরম পানির পুকুরে পড়ে নিখোঁজ রিয়াল ইসলাম (১২) নামের এক মানসিক ভারসাম্যহীন কিশোরের মৃত্যু হয়েছে। পরে মহাদেবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা কিশোরের লাশ উদ্ধার থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। 

শনিবার (১ জুলাই) রাত আটটার দিকে উপজেলার কুঞ্জবনের তানজিদা অটো চাউলকল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, মানসিক ভারসাম্যহীন কিশোরের মা-বাবা ঢাকায় থাকার কারণে সে তার নানা-নানির গ্রামেই থাকত। শনিবার  বেলা ১১টার দিকে সে নিখোঁজ হয়। এর পর থেকেই তার স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু কোথাও তাকে খুঁজে না পাওয়া যায় না। পরবর্তী সময়ে সন্ধ্যার দিকে কুঞ্জবনে অবস্থিত জিল্লু হাজীর তানজিদা অটো চাউল কলের গরম পানির পুকুরে তার পায়ের সেন্ডেল ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার সর্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মহাদেবপুর ইউনিট রাত ৮টার দিকে বয়লারের গরম পানির পুকুর থেকে ডুবন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬
শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন সাতক্ষীরার দুই বন্ধু …
  • ০১ অক্টোবর ২০২৬
প্রাথমিকে যোগদান আজ— কেউ হাসছেন, কেউ কাঁদছেন এখনও
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ০১ অক্টোবর ২০২৬
গোবিপ্রবিতে বছরে ৩৬ লাখ টাকা মেডিকেল ফি, তবুও চিকিৎসাসেবা ন…
  • ০১ অক্টোবর ২০২৬
‘গোলাপগঞ্জের হয়েও রক্তচক্ষুকে উপেক্ষা করে জুলাইয়ের সামনে ছি…
  • ০১ অক্টোবর ২০২৬