নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

০১ আগস্ট ২০২৬, ০৭:৩৮ PM
কলমাকান্দা থানা

কলমাকান্দা থানা © সংগৃহীত ও সম্পাদিত

নেত্রকোনায় নেত্রকোনার কলমাকান্দায় পাহাড়ি ছড়ার পানিতে পড়ে ডুবে সিয়াম নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার রংছাতী ইউনিয়নের নল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত সিয়াম নল্লাপাড়া গ্রামের নুরু আলমের ছেলে।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের একটি পানির ছড়াতে পড়ে যায় সিয়াম। অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন পাল শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পিরোজপুর পৌরসভা কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন পদে চাকর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
র‍্যাগিংয়ের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ বিভাগের ৪৮ শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাটনফোন যুগের ট্রেন্ড, যেভাবে যুক্ত হবেন আপনিও
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের আরও ৪৫ সহকারী শিক্ষককে বদলি, দেখুন তালিকা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা বিসিবির
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬