বাড়ি ফেরা হলো না মায়ের সঙ্গে বাজারে যাওয়া হাফসার

০১ আগস্ট ২০২৬, ০৩:৫১ PM , আপডেট: ০১ আগস্ট ২০২৬, ০৫:১৮ PM
হাসপাতালে লাশ কাটা ঘরের সামনে হাফসার স্বজনদের ভিড়

হাসপাতালে লাশ কাটা ঘরের সামনে হাফসার স্বজনদের ভিড় © টিডিসি

মায়ের সঙ্গে বাজারে গিয়েছিল ৬ বছরের হাফসা। বাজার শেষে বাড়ি ফেরার পথে সড়ক পার হতে গিয়ে বেপরোয়া গতির ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ হারিয়েছে শিশুটি। শনিবার (১ আগস্ট) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শেষ সীমান্তসংলগ্ন মাগুরার শালিখা উপজেলার পিপরুল গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা যায়, হাফসা তার মায়ের সঙ্গে বাজার করতে গিয়েছিল। বাজার শেষে বাড়ি ফেরার পথে তারা একটি যানবাহন থেকে নামেন। এ সময় শিশুটির মা ভাড়া পরিশোধ করছিলেন। সেই সুযোগে হাফসা রাস্তা পার হতে গেলে বেপরোয়া গতিতে আসা একটি ব্যাটারিচালিত ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা শফিক উদ্দিন জানান, শিশুটি রাস্তার পাশে অবস্থান করছিল। এ সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত ভ্যান এসে তাকে সজোরে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল আল মামুন জানান, শিশুটির মাথায় গুরুতর আঘাত লেগেছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লার হোসেন জানান, দুর্ঘটনাটি পার্শ্ববর্তী মাগুরা জেলার শালিখা থানার এলাকায় ঘটেছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬
প্রবলেম সলভিং থেকে গবেষণা, এরপর জাপানে মেক্সট স্কলারশিপ পেল…
  • ২৫ আগস্ট ২০২৬
টঙ্গী সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ ও বৃক্ষরোপণ
  • ২৫ আগস্ট ২০২৬