নওগাঁয় ৫০০ লিটারের বেশি চোলাই মদ জব্দ, গ্রেপ্তার ২

০১ আগস্ট ২০২৬, ১১:৪০ AM
চোলাই মদ ও মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার দুই ভাই

চোলাই মদ ও মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার দুই ভাই © সংগৃহীত

নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর গ্রামে দীর্ঘদিন ধরে চোলাই মদ উৎপাদন ও বিক্রির অভিযোগের পর বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে পাঁচ শতাধিক লিটার চোলাই মদ ও মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করা হয়েছে। এ সময় চোলাই মদের ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে মিলন হেমব্রম (২৭) ও প্রদীপ হেমব্রম (২৩) নামের দুই ভাইকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাতে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার মিলন হেমব্রম ও প্রদীপ হেমব্রম দুজনই উপজেলার দিবর গ্রামের মৃত বিশ্বনাথ হেমব্রমের ছেলে।

পুলিশ সূত্র জানায়, দিবর ইউনিয়নের দিবর গ্রামে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাই মদ উৎপাদন ও বিক্রির বিষয়ে জেলা পুলিশের কাছে স্থানীয় বাসিন্দাদের একাধিক অভিযোগ পৌঁছায়। অভিযোগের সত্যতা যাচাই শেষে নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় শুক্রবার দিবাগত রাতে অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে বিভিন্ন স্থান থেকে ৫০০ লিটারের বেশি চোলাই মদ এবং মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিধান অনুযায়ী ঘটনাস্থলেই জব্দ করা উপকরণ ধ্বংস করা হয়, যাতে সেগুলো পুনরায় ব্যবহার করা না যায়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। একই সঙ্গে দিবর ইউনিয়নসহ জেলার অন্যান্য এলাকায় চোলাই মদ উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পিরোজপুর পৌরসভা কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন পদে চাকর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
র‍্যাগিংয়ের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ বিভাগের ৪৮ শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাটনফোন যুগের ট্রেন্ড, যেভাবে যুক্ত হবেন আপনিও
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের আরও ৪৫ সহকারী শিক্ষককে বদলি, দেখুন তালিকা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা বিসিবির
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬