চুয়াডাঙ্গার জীবননগর

অষ্টম শ্রেণিতে প্রথম হওয়া ৩১ শিক্ষার্থী পেল সাইকেল

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে সাইকেল তুলে দেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে সাইকেল তুলে দেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন © টিডিসি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার অষ্টম শ্রেণিতে প্রথম স্থান অর্জনকারী ৩১ শিক্ষার্থীর হাতে সাইকেল তুলে দিয়েছে উপজেলা প্রশাসন। বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করতেই এডিপির অর্থায়নে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টায় জীবননগর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে সাইকেল বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে সাইকেল তুলে দেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ্যানি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার অষ্টম শ্রেণিতে প্রথম স্থান অর্জনকারী ৩১ জন শিক্ষার্থী এ কর্মসূচির আওতায় সাইকেল পেয়েছে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করতেই সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রুহুল আমিন বলেন, মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের উৎসাহিত করতে সরকার বিভিন্ন শিক্ষাবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষা খাতে বিনিয়োগই দেশের উন্নয়নের সবচেয়ে বড় বিনিয়োগ।

এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির সাখাওয়াত হোসেন, সেক্রেটারি মাহফুজুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, জনপ্রতিনিধি, অভিভাবক ও শিক্ষার্থীরা। সাইকেল পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬