নিজ প্রতিষ্ঠানে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল শিক্ষকের

৩০ জুলাই ২০২৬, ১২:৪৪ PM
দুর্ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড়

দুর্ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড় © সংগৃহীত

নিজ কর্মস্থল জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে যাওয়ার পথে নওগাঁ শহরে বাসচাপায় প্রাণ হারিয়েছেন এক শিক্ষক। অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গেলে দ্রুতগতির একটি বিআরটিসি বাস তাকে চাপা দেয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল আটটার দিকে শহরের দয়ালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষকরে নাম আ ত ম ইউসুফ (৪৫)। তিনি নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজীপাড়া এলাকার বাসিন্দা এবং জয়পুরহাট টেকনিকেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।

জানা যায়, প্রতিদিনের মতো সকালে ইউসুফ মোটরসাইকেল চালিয়ে জয়পুরহাট টেকনিকেল স্কুল অ্যান্ড কলেজের উদ্দেশে যাচ্ছিলেন। পথে শহরের দয়ালের মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যান। এ সময় বিপরীত দিক বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে শহরের মুক্তির মোড়ের দিকে আসা দ্রুতগতির একটি বিআরটিসি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬