মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ মেডিকেল অফিসারকে শোকজ

৩০ জুলাই ২০২৬, ১১:৩৮ AM
মোহনগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

মোহনগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে © সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোরে দায়িত্ব ও কর্তব্য ফাঁকি দিয়ে কর্মস্থল ত্যাগ করায় ৭ জন মেডিকেল অফিসারকে শোকজ করা হয়েছে।

জানা গেছে, বুধবার (২৯ জুলাই) দুপুর একটার দিকে আউটডোর বন্ধ করে তারা অন্যত্র চলে যাওয়ায় নেত্রকোনা জেলা সিভিল সার্জন ডা. গোলাম মাওলা নাঈম ওই শোকজ করেন। তাদের আগামী তিনি কর্মদিবসের মধ্যে শোকজের উত্তর দিতে বলা হয়েছে। বুধবার বিকেলে ওই শোকজের ঘটনা ঘটে।

এর আগে বুধবার দুপুরে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই সাংবাদিক সরেজমিন ঘুরে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ শেষে বেলা ১টা ৩৯ মিনিটে নেত্রকোনা জেলা সিভিল সার্জনকে আউটডোর বন্ধের বিষয়টি অবহিত করেন। সিভিল সার্জন সাংবাদিকদের কাছ থেকে আউটডোর বন্ধের ধারাবাহিক ছবিও সংগ্রহ করেন।

এর পরিপ্রেক্ষিতে সিভিল সার্জন ডা. গোলাম মাওলা নাঈম মোহনগঞ্জের মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলাম, ডা. পার্থ প্রতিম সেন, ডা. মৌমিতা দাস, ডা. অন্তিম হাসান, ডা. শাকিল আহম্মেদ সৌরভ, ডা. জয়া রানী দেবনাথ ও ডা. লিজা সরকারকে শোকজ করেন।

ওই ৭ জন ডাক্তার ছাড়াও দন্ত বিভাগের ডেন্টিস্ট নাজমুল ইসলামও অনুপস্থিত ছিলেন। তবে ডেন্টিস্টকে শোকজ করা হয়নি। ডেন্টিস্ট নাজমুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘একটার সময় মেডিকেল অফিসারকে রেখে আমি নামাজে চলে আসি আর উপজেলা ¯স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়া হয়নি। সিভিল সার্জন কর্তৃক ওই ৭ জন মেডিকেল অফিসারকে শোকজ করায় বিষয়টির সত্যতা স্বীকার করেন মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র মেডিকেল অফিসার ডা. জান্নাতুন নেছা চাদনী।

তিনি আরও বলেন, ‘হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে অবহিত করা হয়েছে।’

এ বিষয়ে নেত্রকোনা সিভিল সার্জন ডা. গোলাম মাওলা নাঈম বলেন, ‘আজ সকালে বলেন ওই ৭ জন ডাক্তারগণকে শোকজ করে ৩ কর্ম দিবসের মধ্যে উত্তর দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।’

প্রাইম ব্যাংকে ল’ অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৪ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬
লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘বিএনপির হামলা’
  • ০৪ অক্টোবর ২০২৬
স্থায়ী ঠিকানা না থাকা মুসলিম তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিব…
  • ০৪ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিজস্ব ভেন্যু পাচ্ছে এশিয়াডে পদক জেতা ‘উশু’
  • ০৪ অক্টোবর ২০২৬
জবিতে ‘ফ্যাসীবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা ঢাকা…
  • ০৪ অক্টোবর ২০২৬