মাটি খোঁড়ার সময় মিলল ৩ মর্টার শেল

২৯ জুলাই ২০২৬, ০৫:০৯ PM
উদ্ধার করা মর্টার শেল

উদ্ধার করা মর্টার শেল © টিডিসি

লক্ষ্মীপুরের রামগতিতে পানির পাইপলাইন স্থাপনের জন্য মাটি খোঁড়ার সময় উদ্ধার হয়েছে মুক্তিযুদ্ধকালীন বা প্রাচীন বলে ধারণা করা তিনটি মর্টার শেল। বুধবার ২৯ জুলাই) দুপুরে আ স ম আব্দুর রব সরকারি কলেজের সীমানা প্রাচীরের পাশ থেকে রকেট সদৃশ এসব বস্তু উদ্ধার করে পুলিশ নিরাপদ হেফাজতে রেখেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আ স ম আব্দুর রব সরকারি কলেজের পূর্ব পাশে পানির পাইপলাইন স্থাপনের কাজ করছিলেন একদল শ্রমিক। কোদাল দিয়ে মাটি খোঁড়ার একপর্যায়ে রকেট সদৃশ ভারী লোহার বস্তুগুলোর দেখা মেলে। কৌতূহলবশত শ্রমিকরা বস্তুগুলো মাটি থেকে তুলে ছবি তোলেন এবং পরবর্তীতে নিরাপত্তা নিয়ে তৈরি শঙ্কা থেকে পুনরায় মাটিতে পুঁতে রাখেন। খবর পেয়ে রামগতি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাল ফিতা টাঙিয়ে স্থানটি চিহ্নিত করে এবং বস্তুগুলো নিরাপদে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, উদ্ধার হওয়া তিনটি বস্তু রকেট সদৃশ বা পদাতিক ট্রেন্স মর্টার শেল। জেলা পুলিশের নির্দেশনা অনুযায়ী বস্তুগুলো আপাতত থানায় নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। বোম ডিসপোজাল ইউনিট এসে এগুলো পরীক্ষা-নিরীক্ষা ও নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেবে।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬