মাছ ধরতে গিয়ে দুই যুবকের মৃত্যু

২৯ জুলাই ২০২৬, ০৪:০৬ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৬, ০৪:০৬ PM
আব্দুল আজিজ ও মাহবুব হোসেন

আব্দুল আজিজ ও মাহবুব হোসেন © সংগৃহীত

নওগাঁর পোরশায় বিলে মাছ ধরতে গিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরের দিকে উপজেলার কাতকইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার কাতকইল (বিলপাড়ার) গ্রামের শফিউদ্দিনের ছেলে মাহাবুর হোসেন একই গ্রামের ও মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল আজিজ।

নিহত আব্দুল আজিজের প্রতিবেশী তোফায়েল আহমেদ বলেন, ‘আজ সকালে বৈদ্যুতিক মটর বিয়ে পানি শুকিয়ে মাছ ধরতে যান তারা। এরপর পানি শুকিয়ে সকাল ১০টার দিকে মাছ ধরে নিয়ে বাসায় আসে। এরপর দুপুর ১ টার দিকে আবারও তারা বিলে মাছ ধরার জন্য যায়। সেখানে তারা পূর্বে মটর চালু করে রেখে এসেছিল। এরমধ্যে কোন এক সময় বৈদ্যুতিক তার লিকেজ হয়ে পানিতে বিদ্যুৎ সংযোগ পায়। পানিতে নামতেই প্রথমে মাহবুবুর রহমান বিদ্যুৎশক করে পরে যায়। তাকে বাঁচাতে গিয়ে আব্দুল আজিজও বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। 

ঘটনাস্থলের পাশে কাজ করছিলেন নিহত মাহবুবুর রহমানের চাচা ফারুক হোসেন। তিনি তাদের দেখতে না পেয়ে কাছে গিয়ে দেখে তারা দুইজনেই ঘটনাস্থলে বিদ্যুৎপৃষ্ট হয়ে পরে আছে। এরপর সে অন্যদের সহযোগিতায় তাদের উদ্ধার করে নিয়ে আসে, ততক্ষণে তারা মৃত্যু বরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পোরশা থানার ওসি জিয়াউর রহমান বলেন, ‘সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা করেছি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগ: নওগাঁ
সাংবাদিকের বাড়ির সামনে কাফনের কাপড়, চিরকুটে হুমকি—‘ভালো হয়ে…
  • ১৪ নভেম্বর ২০২৬
চড়া জাহাজ ভাড়ায় ‘নারিকেল জিঞ্জিরা’র স্বপ্ন অধরা পর্যটকদের, …
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে বাংলাদেশ-পাকিস্তান মহারণ, মোবাইলে খেলা দেখবেন যেভাবে
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশের বাজারে ফের কমল সোনার দাম, ভরিতে কত?
  • ১৪ নভেম্বর ২০২৬
এবার মাহদির বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের ষষ্ঠ চ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950