ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত কিশোরের মৃত্যু, বাড়ছে রোগী

২৯ জুলাই ২০২৬, ০২:০০ PM
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। চলতি মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় হাসপাতালটিতে রোগীর চাপও ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। নতুন করে আরও ১৯ জন রোগী ভর্তি হয়েছেন। 

বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ছয়টার দিকে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরিফ (১৪) নামের এক কিশোর। সে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার জয়নুদ্দিনের ছেলে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর গত ২৭ জুলাই আরিফকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার (২৯ জুলাই) সকাল ৭টা পর্যন্ত হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে মোট ৪৪ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৪ জন। চলতি মৌসুমে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৪৫৬ জন রোগী। এর মধ্যে মারা গেছেন ৬ জন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান বলেন, ডেঙ্গুর মৌসুম শুরু হওয়ায় রোগীর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালে পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু রাখা হয়েছে। প্রয়োজনীয় ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসাসেবা নিশ্চিত রাখতে হাসপাতাল সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি। জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও আহ্বান জানান তিনি

এমপির বাসায় বৈঠকের পর বাতিল হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর অনার বোর্ড থেকে বাদ গোলাম রাব্বানী, নেই রাশেদও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে, আবেদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবিতে ছাত্রদল নেতা শাওনের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভার্চুয়াল ইন্ডাস্ট্রি: এআই কনটেন্টে দেশের চমক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে ৪ ক্যাটাগরিতে চাকরি, আবেদন ২৪ স…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9