ঝালকাঠিতে ভাসমান পেয়ারা বাজারে ডিজে-সাউন্ড সিস্টেমে কড়াকড়ি

২৯ জুলাই ২০২৬, ০১:৫৬ PM
ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজার (ইনসেটে ইউএনও সেগুফতা মেহনাজসহ অন্যরা)

ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজার (ইনসেটে ইউএনও সেগুফতা মেহনাজসহ অন্যরা) © টিডিসি

ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজার ও আশপাশের পর্যটন এলাকায় নৌকা-ট্রলারে ডিজে, লাউডস্পিকার ও উচ্চস্বরে সাউন্ড সিস্টেম ব্যবহার বন্ধে কড়াকড়ি শুরু করেছে উপজেলা প্রশাসন। প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য এবং পর্যটকদের স্বাচ্ছন্দ্য রক্ষায় নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকালে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ ভিমরুলী ভাসমান পেয়ারা বাজার ও আশপাশের পর্যটন এলাকা আকস্মিক পরিদর্শন করেন। সম্প্রতি কিছু পর্যটকের উচ্চস্বরে গান বাজানো এবং লাউডস্পিকার ব্যবহারের কারণে স্থানীয় পরিবেশ, জীববৈচিত্র্য ও সাধারণ পর্যটকদের স্বাচ্ছন্দ্য বিঘ্নিত হওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পরিদর্শনকালে ইউএনওর সঙ্গে পরিবেশ অধিদপ্তর, ঝালকাঠির সহকারী পরিচালক এবং ৫ নম্বর কীর্ত্তিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

এ সময় প্রশাসনের পক্ষ থেকে নৌকা ও ট্রলারচালক, পর্যটক এবং সংশ্লিষ্টদের ভিমরুলীর প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় উচ্চস্বরে সাউন্ড সিস্টেম, ডিজে কিংবা লাউডস্পিকার ব্যবহার থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি জানানো হয়, সরকারি নির্দেশনা অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ বলেন, ভিমরুলী দেশের অন্যতম জনপ্রিয় প্রাকৃতিক পর্যটনকেন্দ্র। এখানকার পরিবেশ, জীববৈচিত্র্য এবং পর্যটকদের স্বস্তিদায়ক পরিবেশ রক্ষায় উচ্চশব্দে সাউন্ড সিস্টেম ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সবাইকে নিয়ম মেনে পর্যটন কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।

প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন পর্যটকরা। তাদের মতে, উচ্চ শব্দদূষণ বন্ধ হলে ভিমরুলীর ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজারের শান্ত, মনোরম ও প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ থাকবে এবং পর্যটকরাও আরও স্বস্তিদায়ক পরিবেশে এ সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬