খাল পুনঃখনন শেষে ৬১ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

২৯ জুলাই ২০২৬, ০১:৪৮ PM
পুনঃখনন একটি খাল ও ইউএনও মো. শাহীদুল ইসলাম

পুনঃখনন একটি খাল ও ইউএনও মো. শাহীদুল ইসলাম © সংগৃহীত

ফেনীর দাগনভূঞায় দুটি খাল পুনঃখনন প্রকল্পের কাজ শেষ করে বরাদ্দের অব্যয়িত ৬১ লাখ ২০ হাজার ৬৪৭ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। প্রকল্পের গুণগত মান বজায় রেখে সরকারি অর্থের সাশ্রয় নিশ্চিত করায় এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

জানা গেছে, রাজাপুর বিরলী খাল ও সিলোনিয়া খাল পুনঃখননের ফলে খালের নাব্য ও সেচ সুবিধা বাড়ায় স্থানীয় কৃষকদের মধ্যে বছরের কয়েকটি ফসল উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। খালের পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারাও রোপণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এছাড়াও খাল খননের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলাধার সংরক্ষণে রাজাপুর ইউনিয়নের বিরলী খালের পাড়ে গাছ ৪০০টি ও জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া খালে ২০৩টি গাছ লাগানো হয়েছে।

দাগনভূঞা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাজাপুর খালের দৈর্ঘ্য -১ কিলোমিটার ও সিলোনিয়া খালের দৈর্ঘ্য-২ কিলোমিটার উভয় খালের কাজ শুরু হয়েছে গত ১৭ মে। কাজ সম্পন্ন হয়েছে গত ৩০ জুন। রাজাপুর বিরলী খালের বরাদ্দ ছিল ৫১ লাখ ৫৩ হাজার ৯৯৫ টাকা। খরচ হয়েছে ১৫ লাখ ৯৫ হাজার ৪৭৪ টাকা, ফেরত দেওয়া হয়েছে ৩৫ লাখ ৫৮ হাজার ৫২১ টাকা। সিলোনিয়া খালের মোট বরাদ্দ ৫১ লাখ ৫৩ হাজার ৯৯৫ টাকা, খরচ হয়েছে ২৫ লাখ ৯১ হাজার ৮৬৯ টাকা এবং ফেরত দেওয়া হয়েছে ২৫ লাখ ৬২ হাজার ১২৬ টাকা।

দুটি খালে ৩ কিলোমিটার পুনঃখননের জন্য ১ কোটি ৩ লাখ ৭ হাজার ৯৯০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। খরচ হয়েছে ৪১ লাখ ৮৭ হাজার ৩৪৩ টাকা এবং ফেরত দেওয়া হয়েছে ৬১ লাখ ২০ হাজার ৬৪৭ টাকা।

প্রকল্পের নির্ধারিত গুণগত মান বজায় রেখে ৩ কিলোমিটার কাজ শেষ করার পরও মোট ৬১ লাখ ২০ হাজার ৬৪৭ টাকা অব্যয়িত থাকে। পরবর্তীতে সেই অর্থ নিয়ম মেনে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

পুরো প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে সার্বক্ষণিক তদারকি করেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রবিউল হোসেন।

রাজাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ ইসমাইল বলেন, বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে খাল পুনঃখনন কার্যক্রম চলছে। খাল খননের ফলে এ অঞ্চলের কৃষকরা বিভিন্ন ফসল আবাদ করতে পারবেন। তিনি আরও বলেন, আগে বন্যা হলে জলাবদ্ধতা তৈরি হতো। খালখনের ফলে এখন আর জলাবদ্ধতা তৈরি হওয়ার সম্ভাবনা নেই। এখন কৃষক সঠিক সময়ে ফসল আবাদ করতে পারবে। দাগনভূঞা উপজেলার রাজাপুর ও সিলোনিয়া এলাকার স্থানীয় বাসিন্দারা প্রকল্পের কাজ শেষে টাকা ফেরত দেওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে ইউএনওকে ধন্যবাদ জানান।

দাগনভূঞা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. কামরুজ্জামান বলেন, বিরলী খাল এবং সিলোনিয়া খাল খনন কাজ সম্পন্ন হওয়ায় রাজাপুর ও জায়লস্কর ইউনিয়নসহ অন্যান্য এলাকার ব্যাপক জলাবদ্ধতা নিরসন হয়েছে। পরবর্তী পদক্ষেপ হিসেবে সমান্তরাল বিভিন্ন সংযোগ খালগুলোকে যদি সচল করা হয় তাহলে জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন হবে। দাগনভূঞাতে পানি উন্নয়ন বোর্ড, বিএডিসি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সমন্বিতভাবে ৩৩টি খাল পুনঃখননের জন্য সংশ্লিষ্ট বিভাগে প্রস্তাব দেওয়া হয়েছে। খালগুলো যদি পুনঃখনন কাজ সম্পন্ন হয় তাহলে স্থায়ীভাবে দাগনভূঞাতে জলাবদ্ধতা নিরসন হবে। এতে দাগনভূঞার কৃষক কৃষাণীদের/কৃষক পরিবারের প্রায় ৫০০ কোটি টাকার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীদুল ইসলাম বলেন, সরকারি অর্থের সঠিক ব্যবহার ও সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিত করার পাশাপাশি কাজের মান বজায় রেখে প্রকল্পের ৩ কিলোমিটার বাস্তবায়ন করা হয়েছে। অব্যয়িত ৬১ লাখ ২০ হাজার ৬৪৭ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। এ খালগুলো পুনঃখননের সুফল স্থানীয় কৃষকেরা দীর্ঘদিন ভোগ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনিসেফে ইন্টার্নশিপের সুযোগ, করুন আবেদন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আমন্ত্রণ দুই দফায় পেয়েছিলেন তারেক রহমান, দাবি ভারতীয় পররাষ্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে সাব-ব্রাঞ্চ ইনচার্জ, …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9