খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ

২৭ জুলাই ২০২৬, ০৫:৫৮ PM
ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে মাছগুলো মাটিতে পুঁতে ফেলা হচ্ছে

ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে মাছগুলো মাটিতে পুঁতে ফেলা হচ্ছে © টিডিসি

খাগড়াছড়ি শহরের নিচের বাজার এলাকায় অভিযান চালিয়ে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষিত প্রায় ২৫ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাছগুলো মাটিতে পুঁতে ফেলা হয়।

সোমবার (২৭ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলা মৎস্য অফিস ও পুলিশের সদস্যরা অংশ নেন।

খাগড়াছড়ি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, শহরের নিচু বাজার এলাকায় সরকারিভাবে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রি হচ্ছে। খবর পাওয়ার পর উপজেলা মৎস্য কর্মকর্তা ও পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। এ সময় প্রায় ২৫ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয় এবং জনস্বার্থে তা ধ্বংস করা হয়। 

তিনি আরও জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর সংশ্লিষ্ট ধারায় বিক্রেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বিক্রেতাসহ আশপাশের ব্যবসায়ীদের আফ্রিকান মাগুর, পিরানহাসহ নিষিদ্ধ ঘোষিত কোনো মাছ ভবিষ্যতে বিক্রি না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

খাগড়াছড়ি সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সুদৃষ্টি চাকমা বলেন, আফ্রিকান মাগুর একটি অত্যন্ত আক্রমণাত্মক ও রাক্ষুসে স্বভাবের মাছ। এটি যে জলাশয়ে থাকে সেখানে অন্য দেশীয় মাছ ও বিভিন্ন জলজ প্রাণী টিকে থাকতে পারে না। ফলে স্থানীয় প্রজাতির মাছের অস্তিত্ব হুমকির মুখে পড়ে এবং জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

তিনি জানান, এ কারণেই বাংলাদেশে আফ্রিকান মাগুর মাছের চাষ, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় ২০০০ সালের বিধিমালার মাধ্যমে এ মাছকে নিষিদ্ধ প্রজাতির তালিকাভুক্ত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা।

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানিয়েছে, দেশীয় মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে নিষিদ্ধ মাছের চাষ, পরিবহন ও বিক্রির বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

স্কুলশিক্ষককে বাসায় ডেকে ভয় দেখিয়ে টাকা আদায়, নারীসহ হানিট্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশে ভর্তি পরীক্ষা শুরু আজ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর পদ হারালেন কলেজ ছাত্রদলের সাধারণ সম্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
তাড়াহুড়া করে দলীয় লোক নিয়োগের পাঁয়তারা করছে বিএনপি সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে ৪ সদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রিপাবলিকানরা জিতলে প্রত্যেক নাগরিককে ৬ লাখ টাকা দেওয়ার ঘোষণ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9