বন্যায় ভেঙেছে শেষ আশ্রয়, ৬ বিবাহযোগ্য মেয়ে ও পঙ্গু স্বামীকে নিয়ে অসহায় মরিয়ম

২৭ জুলাই ২০২৬, ০৪:৪৬ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৬, ০৪:৫১ PM
ভাঙা ঘরের সামনে দাঁড়িয়ে আছেন অসহায় মরিয়ম বেগম।

ভাঙা ঘরের সামনে দাঁড়িয়ে আছেন অসহায় মরিয়ম বেগম। © টিডিসি ফটো

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের লামার চিরিংগা মুন্সিপাড়ার বাসিন্দা মরিয়ম বেগম ৬ জন বিবাহযোগ্য কন্যা ও এক ছেলে সন্তানকে নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তাঁর স্বামী কবির আহমদ দীর্ঘদিন ধরে অসুস্থ ও পঙ্গুত্বের কারণে কর্মক্ষমতা হারিয়েছেন। ফলে পরিবারটি বর্তমানে অন্যের সহায়তার ওপর নির্ভরশীল।

সম্প্রতি টানা বৃষ্টি ও বন্যায় পরিবারের একমাত্র কাঁচা বসতঘরটি ভেঙে পড়েছে। এতে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভাঙা ঘরের পাশে অস্থায়ীভাবে বসবাস করছেন পঙ্গু কবির আহমদ ও তাঁর পরিবারের সদস্যরা। কান্নাজড়িত কণ্ঠে মরিয়ম বেগম বলেন, ‘আমার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। সংসারে উপার্জনের মতো কেউ নেই। ছয় মেয়েই অন্যের সহযোগিতায় লেখাপড়া করছে। বন্যায় আমাদের একমাত্র ঘরটিও ভেঙে গেছে। এখন আমরা কোথায় থাকব, কীভাবে জীবন চালাব, জানি না।’

তিনি সরকার, প্রশাসন, জনপ্রতিনিধি, সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোর প্রতি তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছে পরিবারটি। বন্যায় বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের দুর্ভোগ আরও বেড়েছে। দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানান তারা।

স্থানীয় সাংবাদিক এ কে এম বেলাল উদ্দীন বলেন, ‘পরিবারটির দুরবস্থা অত্যন্ত করুণ। দীর্ঘদিন ধরে তারা কষ্টে জীবনযাপন করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত তাদের জন্য একটি নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।’

স্থানীয় প্রবীণ সাংবাদিক বশির আল মামুন বলেন, ‘একটি অসহায় পরিবার বছরের পর বছর মানবেতর জীবন কাটাচ্ছে। বন্যায় শেষ আশ্রয়টুকুও হারিয়েছে তারা। মানবিক দৃষ্টিকোণ থেকে সরকার, প্রশাসন ও সমাজের বিত্তবানদের দ্রুত এগিয়ে আসা প্রয়োজন।’

টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দিনদিন অবনতি…
  • ০১ অক্টোবর ২০২৬
নোবিপ্রবির মেডিকেল সেন্টারে আপত্তিকর অবস্থায় যুগল, অতঃপর...
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দ…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬