গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, বরখাস্ত হলেন সেই ভূমি কর্মকর্তা

২৭ জুলাই ২০২৬, ০৩:৫৮ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৬, ০৪:০৩ PM
ঘুষ নেওয়া সেই কর্মকর্তা এবং বরখাস্তের আদেশ

ঘুষ নেওয়া সেই কর্মকর্তা এবং বরখাস্তের আদেশ © সংগৃহীত

গুনে গুনে ঘুষ নেওয়া ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ইমরান শেখকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা প্রশাসক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। 

রোববার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) মিন্টু বিশ্বাস।

অফিস আদেশে বলা হয়, বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ৩(খ)(ঘ) অসদাচরণ ও দুর্নীতির দায়ে একই বিধিমালার ১২ (১) ধারা মোতাবেক ওই কর্মচারীকে ২৬ এপ্রিল, ২০২৬ তারিখ হতে সাময়িক বরখাস্ত করা হলো।

এর আগে ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইমরান শেখের বিরুদ্ধে সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। রোববার বিকেলে টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে অফিসের চেয়ারে বসে গুনে গুনে ঘুষ নিতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়।

দুই মিনিট ২২ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, অফিসের নিজ কক্ষের চেয়ারে বসে সরকারি দায়িত্ব পালনরত অবস্থায় এক সেবাগ্রহীতার কাছ থেকে তিনি ঘুষের টাকা গুনে গুনে নিচ্ছেন। এ সময় ভিডিওতে ওই কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নিয়েও মন্তব্য করেন।

উপসহকারী নিজেকে তুলনা করে বলতে শোনা যায়, ‘উনিও ৪০তম বিসিএস, আমিও ৪০তম বিসিএস। উনার কপাল ভালো উনি ক্যাডার হয়েছেন, আর আমি নন-ক্যাডার হয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখ তখন দাবি করে বলেন, ‘এটি ঘুষের টাকা নয়, এটি ধারের টাকা। অনেক মানুষ আমার কাছ থেকে টাকা ধার নেয় আবার ফেরত দিয়ে যায়। সেই ধারের টাকা ফেরত নেওয়ার সময়কার ভিডিও এটি।’ তবে তিনি ধারের টাকা ফেরত দেওয়া ব্যক্তির নাম-পরিচয় জানাতে রাজি হননি।

বিষয়টি নিয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, ‘এর আগে আমি সরেজমিনে অফিসে গিয়ে তাকে না পেয়ে শোকজ করেছি। আজ তার বিরুদ্ধে ঘুষ হিসেবে টাকা নেওয়ার অভিযোগ পেয়েছি। বিষয়টি সহকারী কমিশনারকে (ভূমি) তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়ে বলেছি।’

বুটেক্সে বাঁধনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
সেকশন অফিসারসহ বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে পা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে অগ্নিকাণ্ড, ঘটনাস্থল না দেখেই চল…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মাস্টার্স ভর্তির আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুর্ঘটনায় আহত ৬ষ্ঠ থেকে অনার্স পড়ুয়াদের সহায়তা দিচ্ছে প্রধা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাড়ল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময়
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9