মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার

২৫ জুলাই ২০২৬, ০৫:৪১ PM
পরিবারের সঙ্গে পানিতে ডুবে মারা যাওয়া বাছির উদ্দিন

পরিবারের সঙ্গে পানিতে ডুবে মারা যাওয়া বাছির উদ্দিন © সংগৃহীত

কিশোরগঞ্জে হাওরের পানিতে মেয়েকে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন বাবা মো. বাছির উদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে  মিঠামইন উপজেলার হাসানপুর ব্রিজসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। 

জানা গেছে, মারা যাওয়া বাছির উদ্দিন কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল পেট্রোলপাম্প এলাকার আবু বাক্কার মাস্টারের ছেলে। তিনি পেশায় ফিজিওথেরাপিস্ট ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে করিমগঞ্জের বালিখলা হাওরের পাশে মিঠামইন উপজেলার হাসানপুর সেতু–সংলগ্ন এলাকায় স্ত্রী-সন্তানদের নিয়ে ঘুরতে গিয়েছিলেন বাছির উদ্দিন। নৌকায় ঘোরাঘুরির একপর্যায়ে করিমগঞ্জ উপজেলার শেষ সীমান্ত ও মিঠামইন উপজেলার হাসানপুর ব্রিজসংলগ্ন একটি ডুবুডুবু সড়কের পাশে নৌকা থামিয়ে পরিবারের সদস্যরা পানিতে গোসল করতে নামেন। এ সময় হঠাৎ পা পিছলে গভীর পানিতে পড়ে যায় মেজ মেয়ে শেমন্ত্রী আক্তার (৮)। মেয়েকে বাঁচতে পানিতে ঝাঁপ দেন বাবা বাছির। 

প্রাণপণ চেষ্টায় মেয়েকে সড়কে অন্যের হাতে নিরাপদে তুলে দিতে সক্ষম হলেও তীব্র স্রোতের কারণে উঠতে পারেননি বাছির। মুহূর্তের মধ্যে তিনি পানির নিচে তলিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় কিছুক্ষণ পর তার মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান বলেন, মেয়েকে উদ্ধার করতে গিয়ে বাছির উদ্দিন পানিতে তলিয়ে মারা গেছেন। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬